পরীক্ষার হল থেকে বহিস্কার, অপমানে আত্মহত্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ৬ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
ভারতের বেঙ্গালুরে একটি ভবনের ছাদ থেকে লাফ দিয়ে এস ভাবিয়া নামে ১৯ বছর বয়সী এক ছাত্রী আত্মহত্যা করেছেন। পরীক্ষায় নকল করার অভিযোগে কলেজ কর্তৃপক্ষ বহিষ্কার করার কয়েক ঘণ্টা পর তিনি আহ্তহত্যা করেন। কলেজ কর্তৃপক্ষ জানায়, তারা ভাবিয়াকে নকল করার জন্য ধরার পরে তাকে ইতিবাচক পরামর্শ দিয়েছে।
রোববার (৬ মার্চ) টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
ভাবিয়া কোরমঙ্গলার জ্যোতি নিবাস কলেজের ছাত্রী এবং মুরুগেশপল্যার বাসিন্দা ছিলেন।
সংবাদ মাধ্যম জানায়, শনিবার সকালে একটি পরীক্ষায় অংশ নিতে কলেজে যায় ভাবিয়া। পরীক্ষা শুরু হয় দুপুর ২টার দিকে। পরীক্ষা শুরু হওয়ার পর হলে দায়িত্বরত শিক্ষকরা দুপুর পৌনে ৩টার দিকে ভাবিয়াকে নকল করা অবস্থায় আটক করে। পরে তাকে হল থেকে বের করে দেওয়া হয়। সোয়া ৩টার দিকে ভাবিয়া কলেজ থেকে বের হয়ে যায়।
জানা গেছে, ভাবিয়া কলেজ থেকে বের হয়ে ডোমলুর দিকে যাওয়া একটি বাসে ওঠেন। কলেজ থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অমরজ্যোতি লেআউটের কাছে গিয়ে নেমে পড়েন। পরে তিনি জীবর নগরের কাছে অবস্থিত একটি ভবনের ছাদে ওঠেন এবং বিকেল সাড়ে ৪টার দিকে সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাবিয়ার লাশ উদ্ধার করে।
এদিকে ভাবিয়া নকল করছিল বলে কলেজ কর্তৃপক্ষের করা দাবিকে অস্বীকার করেছে নিহতের পরিবার। তারা জানায়, ভাবিয়া মেধাবী ছাত্রী ছিলেন। তিনি ১১ ও ১২-এর ভালো মার্ক পেয়েছিলেন। তার পক্ষে পরীক্ষায় নকল করা সম্ভব নয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
\
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











