পরীক্ষা কেন্দ্রে মাদ্রাসা ছাত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪১ পিএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার
ফেনীর সোনাগাজীতে একটি পরীক্ষা কেন্দ্রে এক মাদ্রাসা ছাত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ১০টায় উপজেলার ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দগ্ধ ছাত্রীর নাম ইসরাত জাহান। তার বাড়ি সোনাগাজী উপজেলায়। সে স্থানীয় একটি মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিচ্ছিল।
এ ব্যাপারে সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, এদিন সকালের দিকে পরীক্ষা দিতে কেন্দ্রে প্রবেশের আগে ইসরাত জাহানকে তার বন্ধুরা ডেকে নেয়। তখন ইসরাতকে তার বন্ধুরা জানায়, তার এক বান্ধবীকে মাদ্রাসা ছাদে পেটানো হচ্ছে। ইসরাত পরীক্ষা কেন্দ্রের ছাদে গেলে কয়েকজন দুর্বৃত্ত তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আবু তাহের জানান, ওই শিক্ষার্থীর শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা গুরুতর। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
-জেডসি
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- রাজধানীজুড়ে ভোটকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা
- ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: দেশজুড়ে ভোটগ্রহণ শুরু
- রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ