ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ১:৪৪:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

পরীমণির অভিষেক ঘটছে টলিউডে

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৩ এএম, ১৫ মার্চ ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল কলকাতার সিনেমায় কাজ করবেন পরীমনি। এবার সেই খবরেই সিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই। জানালেন খুব শিগগিরই সিনেমার শুটিঙ শুরু হবে।

দিন কয়েক আগেই কলকাতায়ও গিয়েছিলেন পরীমণি।

পরীমনি জানালেন, টলিউডে অভিষেক ঘটতে চলেছে তার। ছবির নাম ‘ফেলুবকশি’। মার্চ মাস থেকেই শুরু হবে শুটিং। ছবিতে পরীমণির বিপরীতে থাকছেন তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তী।

জানা যায়, এটি একটি থ্রিলারধর্মী ছবি। পরীমণির চরিত্রের নাম লাবণ্য। তবে ছবির প্রসঙ্গে এর থেকে বেশি কিছু এখনই বলতে চাননি অভিনেত্রী।

উল্লেখ্য, এর আগে ঢাকা-কলকাতা যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন পরীমনি। তবে, এই প্রথমবার কলকাতার প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে চলেছেন এই নায়িকা।