ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১১:২৯:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

পরীমণির মামলায় নাসির ও অমির বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ১৮ মে ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

চিত্রনায়িকা পরীমণিকে মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায় উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে আনুষ্ঠানিকভাবে এ মামলার বিচার শুরু হল।

আজ বুধবার (১৮ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালত এ আদেশ দেন। এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

এর আগে গত ১৯ এপ্রিল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালত অভিযোগ গঠন শুনানি শেষে আদেশের জন্য ১৮ মে দিন ধার্য করেন।

গত ৬ সেপ্টেম্বর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামাল হোসেন অভিযোগপত্র দাখিল করেন। এর আগে ১৪ জুন সাভার মডেল থানায় পরীমণি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।