ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ৫:৩৫:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

পরীমনিকে ধর্ষণচেষ্টাকারী নাসির-অমিসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ১৪ জুন ২০২১ সোমবার

পরীমনিকে ধর্ষণচেষ্টাকারী নাসির-অমিসহ আটক ৫

পরীমনিকে ধর্ষণচেষ্টাকারী নাসির-অমিসহ আটক ৫

অভিনেত্রী পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলায় প্রধান আসামি নাছির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আজ সোমবার দুপুরে রাজধানীর উত্তরার বাসা থেকে অভিযান চালিয়ে নাসির উদ্দিনকে আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

আজ বেলা সাড়ে ১১টায় সাভার থানায় এই মামলা দায়ের করেন পরীমনি। পরীমনি বাদী হয়ে ৬ জনের নামে এ মামলাটি দায়ের করেছেন। মামলা নম্বর ৩৮। এর আগে সকালে রূপনগর থানার মাধ্যমে লিখিত অভিযোগ করেন এই অভিনয়শিল্পী।

মামলায় আসামি হিসেবে ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও আবাসন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনের নাম অজ্ঞাত রাখা হয়।