পর্তুগালে কোমায় থাকা নারী ক্রীড়াবিদের সন্তান প্রসব
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৩ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
পর্তুগালের আন্তর্জাতিক নারী ক্রীড়াবিদ ২৬ বছর বয়সী ক্যাটারিনা সেকুয়েরা। মারাত্মক অ্যাজমায় আক্রান্ত হয়ে গত ডিসেম্বরে কোমায় চলে যান। সেসময় চিকিৎসকরা তার মস্তিষ্ক মৃত বলে ঘোষণা করেছিল। কিন্তু সেই মৃত মষ্কিস্কের নারী জন্ম দিয়েছেন একটি পুত্রসন্তান। যা গোটা বিশ্ববাসীকে রীতিমতো অবাক করেছে। যদিও পর্তুগালে কোমায় চলে যাওয়ার পর সন্তান জন্ম দানের এটা দ্বিতীয় ঘটনা।
ক্যাটারিনার সদ্য জন্ম নেয়া ছেলের নাম রাখা হয়েছে সালভাদর। ৩২ সপ্তাহ মাতৃগর্ভে থাকার পর সালভাদরের জন্ম হয়েছে বৃহস্পতিবার। এরপর তাকে শিশু হাসপাতালে পরিচর্যায় রাখা হয়েছে। কিন্তু গত ডিসেম্বরে গুরুতর অসুস্থ হবার সময় ১৯ সপ্তাহের গর্ভবতী ছিলেন ক্যাটারিনা। ওই অসুস্থতা থেকেই কোমায় চলে যান তিনি।
এরপর পরিস্থিতির অবনতি হলে ২৬ ডিসেম্বর তার মস্তিষ্ক মৃত ঘোষণা করা হয়। পরে তাকে ভেন্টিলেটরে সংযুক্ত করা হয় যেন তার গর্ভের সন্তান বাঁচতে পারে।
চিকিৎসকরা বলছেন, তাদের উদ্দেশ্য ছিল অন্তত ৩২ সপ্তাহ পর্যন্ত যেন অপেক্ষা করা যায়। কিন্তু অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত বৃহস্পতিবারই তার সিজার করা হয়। ৩২ সপ্তাহের শিশুর বেঁচে থাকার যথেষ্ট সম্ভাবনা থাকে বলেই চিকিৎসকরা এই ঝুঁকি নিয়েছিলেন। হাসপাতালের এথিকস কমিটি বলছে, মাতৃগর্ভে শিশুটিকে বাঁচিয়ে রাখার বিষয়ে তারা পরিবারের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন। শিশুটির পিতাও চেয়েছিলেন যেন শিশুটি বেঁচে থাকে।
সেকুয়েরার মা বলছেন, তিনি তার কন্যাকে বিদায় দিয়েছেন কিন্তু শিশুটির পিতা চেয়েছেন বলেই শিশুটির বিষয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিশুটিকে আরও অন্তত তিন সপ্তাহ হাসপাতালে থাকতে হবে।
-জেডসি
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











