পহেলা বৈশাখের দিন দুপুরের পরে বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৬ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
১৪ এপ্রিল (রবিবার) বাংলা নববর্ষ ১৪২৬। বর্ষবরণের প্রথমদিনে সকালে রৌদ্র উজ্জ্বল থাকবে। তবে পহেলা বৈশাখের আনন্দ ফিকে করে দুপুরে নামতে পারে বৃষ্টি। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বাংলা বছরের প্রথম দিনের সকালে তাপমাত্রা স্বাভাবিক থাকবে। এসময় আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আবহাওয়া অধিদপ্তরের বৃষ্টি পরিমাপ করার ম্যাপে দেখা যায়, পহেলা বৈশাখের সকালের দিকে ঢাকার আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পরে বৃষ্টির সম্ভাবনা আছে।
আবহাওয়াবিদ আব্দুল মোমেন বলেন, বাংলা বর্ষবরণের সকালে ঢাকার আকাশ পরিষ্কার থাকবে। তবে দুপুরের পরে বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া দেশের উত্তর ও পূর্বাঞ্চলে সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলে ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, বৈশাখের প্রথম দিনে আমরা কালবৈশাখীর আশঙ্কা করছি না। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি থামলে তাপমাত্রা বাড়বে। চৈত্রের শেষ থেকে বৈশাখের শুরুর এই সময়টা সাধারণত এমনই থাকে।
এদিকে শনিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।
পূর্বাভাসে আরও বলা হয়, আজ সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
এছাড়া সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী








