পাঁচটি মজাদার ইফতার
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৫ পিএম, ২৫ মার্চ ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
সবজি চিংড়ি পাকোড়া
যা লাগবে : পাতা কপি কুচি ১ কাপ, যে কোনো শাক কুচি ১/২ কাপ, গাজর কুচি ১/২ কাপ, কুচো কিংড়ি ১/২ কাপ, পেঁয়াজ কুচি একটা বড়, মরিচ কুচি ১০টি, হলুদ ১/২ চা চামচ, লবণ স্বাদমতো, ফেটানো ডিম একটি, চালের গুঁড়া ১/৩ কাপ, আটা-ময়দা ১/৩ কাপ, তেল দুই পাক।
যেভাবে করবেন : তেল ছাড়া সব উপকরণ একত্রে মেখে মৃদু আঁচে তেল গরম করে গোল শেপ দিয়ে মাখানো সবজি ছাড়ুন। মচমচে করে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিন।
রেশমি জিলাপি
যা লাগবে : ক. সিরার জন্য চিনি ১.৫ কাপ, পানি এক কাপ, ঘি এক টেবিল চামচ, লেবুর রস এক টেবিল চামচ।
খ. জিলাপির জন্য : ময়দা এক কাপ, বেসন এক টেবিল চামচ, কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ, ইস্ট এক টেবিল চামচ, চিনি এক টেবিল চামচ, টকদই ১/৩ কাপ, ফুড কালার পছন্দমতো রং ৫-৬ ফোঁটা, লবণ সামান্য, তেল দুই টেবিল চামচ, হালকা গরম পানি এক কাপ।
ভাজার জন্য : দুই কাপ তেল ও এক টেবিল চামচ ঘি।
যেভাবে কবেন : ক. সিরা তৈরি : চিনি ও পানি চুলায় চাপান। লেবুর রস ও ঘি দিয়ে নাড়তে থাকুন। ফুটে ওঠার পর ৮-১০ মিনিট জ্বাল দিয়ে দুই তারের সিরা তৈরি করুন।
খ. জিলাপি তৈরি : সব শুকনা উপকরণ-ময়দা, চালের গুঁড়া, ইস্ট, চিনি ও লবণ নেড়েচেড়ে মিশিয়ে দিন। টকদই ও তেল দিয়ে মিশান। হালকা গরম পানি অল্প অল্প করে দিয়ে মিশ্রণটি ভালো করে ফেটান। ফুড কালার মিশিয়ে মিশ্রণটি রেখে দিন ১৫ মিনিট। একটা জিপলক পলিথিনের এক কোনায় মিশ্রণটি ঢেলে কোনা কেটে ছিদ্র বানিয়ে নিন। অন্যদিকে চুলায় তেল ও ঘি মিশিয়ে গরম করে হাত ঘুরিয়ে জিপলক পলিথিন থেকে জিলাপির শেপে মিশ্রণ দিন। প্যান ভরে বেশ কয়েকটি দিন। মাঝারি আঁচ উলটে-পালটে হালকা সোনালি করে ভেজে তুলুন। সঙ্গে সঙ্গে এ জিলাপি হালাকা গরম সিরায় দিন। এপাশ-ওপাশ উলঠে সঙ্গে সঙ্গে তুলে নিন।
চিকেন স্টিক
যা লাগবে : তিন কোনা শেপে কাটা লম্বা পাতলা চিকেন ব্রেস্ট আট পিস, আদা-রসুন বাটা এক টেবিল চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, চিকেন তন্দুরি মসলা এক টেবিল চামচ, সয়াসস এক টেবিল চামচ, লবণ স্বাদমতো, বেসন ১/২ কাপ, পানি পরিমাণমতো, তেল ভাজার জন্য, সাসলিক স্টিক আটটি।
যেভাবে করবেন : চিকেনের সঙ্গে আদা-রসুন বাটা, মরিচ গুঁড়া চিকেন তন্দুরি মসলা, সয়াসস ও লবণ মাখিয়ে মেরিনেট করুন ১/২ ঘণ্টা। চিকেন পিসগুলো উঠিয়ে ওই মসলার ভেতরেই বেসন এবং পানি ফেটে মাঝারি ঘনত্বের ব্যাটার বানান। চিকেন পিসগুলো এ ব্যাটারে চুবিয়ে সাসলিক স্টিকে গেঁথে মৃদু আঁচে ডুবো তেলে সোনালি করে ভেজে উঠিয়ে নিন।
হালিম
যা লাগবে : হালিম মিক্স ১ প্যাকেট, হাড়সহ মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি এক কাপ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, কাঁচামরিচ ১০টা, ধনিয়াপাতা কুচি দুই টেবিল চামচ, আদা কুচি দুই টেবিল চামচ, শসা কুচি ১/২ কাপ, লেবু (টুকরা করা) একটা, পানি পরিমাণমতো, তেল ২/৩ কাপ, ঘি দুই টেবিল চামচ।
যেভাবে করবেন : তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা বানান। বেরেস্তা ২/৩ ভাগ উঠিয়ে বাকি বেরেস্তা এবং তেল মাংসে ঢেলে দিন। হালিমের মসলার প্যাকেটের মসলা, আদা ও রসুন বাটা দিন। পরিমাণমতো পানি দিন। মাংস সিদ্ধ করে নিন। এ অবসরে প্যাকেটের হালিম মিক্স ফুটন্ত গরম পানিতে গুলিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এটা মাংসে ঢেলে দিন। সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। ঘি ছড়িয়ে নামিয়ে নিন। লেবু টুকরো, তুলে রাখা বেরেস্তা, আদা, কাঁচামরিচ, ধনিয়াপাতা কুচি দিয়ে গরম পরিবেশন করুন।
বুন্দিয়া
যা লাগবে : বেসন ১ কাপ, পানি পরিমাণমতো, ঘি ১ চা চামচ, ফুড কালার ইচ্ছানুযায়ী, লবণ এক চিমটি। সিরার জন্য : চিনি এক কাপ, পানি ১/২ কাপ, এলাচ তিনটি, ঘি এক চা চামচ, লেবুর রস এক চা চামচ।
ভাজার জন্য : তেল দুই কাপ।
যেভাবে করবেন : বেসন চেলে অল্প পানি দিয়ে ফেটে ঘন ব্যাটার বানান। লবণ ও ঘি মিশান। ব্যাটারের কিছু অংশ তুলে পছন্দমতো এক-একাধিক ফুড কালার মিশিয়ে আলাদা করে রাখুন। তেল গরম দিন। মাঝারি আঁচে বুন্দিয়া বানানোর ঝাঁজরিতে ব্যাটার অল্প অল্প করে গরম তেলে ফেলুন। ভেজে উঠান।
সিরা তৈরি : পানি ও চিনি একত্রে জ্বাল দিন। এলাচ ফাটিয়ে দিন। ঘি ও লেবুর রস দিন। চুলার আঁচ মৃদু করে ভাজা বুন্দিয়াগুলো দিন। ৪-৫ মিনিট পর চুলা বন্ধ করে দিন। ঘণ্টাদুয়েক পর পরিবেশন করুন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

