পাঁচ দফা বৃদ্ধির পর কমেছে সোনার দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
দেড় মাসে টানা ৫ দফায় বৃদ্ধির পর অবশেষে সোনার দাম কমছে। ভালো মানের সোনার ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে বুধবার (১১ সেপ্টেম্বর) থেকে ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ৫৬ হাজার ৮৬২ টাকায় বিক্রি হবে। মঙ্গলবার স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
জানা যায়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। যদিও গত আগস্ট মাসেই পরপর চারবার সোনার দাম বাড়িয়েছিলেন জুয়েলারি ব্যবসায়ীরা।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ৫৬ হাজার ৮৬২ টাকা। এই মানের সোনা প্রতি গ্রাম বিক্রি হবে ৪ হাজার ৮৭৫ টাকা করে। প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম পড়বে ৫৪ হাজার ৪১৭ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ৪৯ হাজার ৫১৩ টাকা। প্রতি ভরি সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২৯ হাজার ১৬০ টাকা। এছাড়া, প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম নির্ধারণ করা হয়েছে ৯৩৩ টাকা। তবে ২৩ ক্যারেট প্লাটিনাম আগের দাম অর্থাৎ প্রতি ভরি বিক্রি হবে ৬৫ হাজার ২৬ টাকায়।
সর্বশেষ এর আগে গত ২৭ আগস্ট সোনার দাম বাড়ানো হয়েছিল। তখনও ভালো মানের সোনার ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছিল। এরও আগে ১৮ আগস্ট সব ধরনের সোনার দর ভরিতে ১ হাজার ১৬৬ টাকা করে বাড়ানো হয়। তার আগে গত ৮ আগস্ট প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল। তার মাত্র এক দিন আগে ৬ আগস্ট সব ধরনের সোনার দাম একই পরিমাণ বাড়ানো হয়েছিল। তার আগের মাসে ২৪ জুলাই আরেক দফা বাড়ানো হয়েছিল সোনার দর। তখনও ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছিল।
-জেডসি
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ