ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ১০:৩৬:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল

পাকদের পক্ষে গুপ্তচরবৃত্তি, ভারতিয় কূটনীতিকের জেল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৫৯ পিএম, ২০ মে ২০১৮ রবিবার

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের দায়ে ভারতের সাবেক কূটনীতিক  মাধুরী গুপ্তর তিন বছরের কারাদন্ড হয়েছে। রোববার তার আইনজীবী একথা জানান।


শুক্রবার নয়াদিল্লীর একটি আদালত মাধুরী গুপ্ত নামে ওই কূটনীতিককে এ সাজা দেয়। খবর এএফপি’র।


মাধুরীর বিরুদ্ধে ইসলামাবাদে ভারতের দূতাবাসে কর্মরত থাকাকালে ‘গুপ্তচরবৃত্তি এবং অন্যায়ভাবে তথ্য আদান প্রদানের’ অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ রায় দেয়া হয়।


ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগে ২০১০ সালে মাধুরীকে (৬১) গ্রেফতার করা হয়। দুই বছর আটক থাকার পর তিনি জামিনে মুক্তি পান।


মাধুরীর আইনজীবী যোগিন্দার দাহিয়া বলেন, এই রায়ের বিরুদ্ধে মাধুরী উচ্চ আদালতে আপিল করবেন।


প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, মাধুরী ২০০৯ ও ২০১০ সালে পাকিস্তানের কাছে তথ্য পাচার করেন। কিন্তু তার পাচার করা তথ্যগুলো সামরিক সংক্রান্ত না হওয়ায় তিনি দীর্ঘমেয়াদি সাজা থেকে মুক্তি পান।

এই বিভাগের জনপ্রিয়