পাকা ও মিষ্টি লিচু চেনার উপায়
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪২ পিএম, ১৭ মে ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
বাজারে সবে লিচু উঠতে শুরু করেছে। এখনো হয়তো লাল টুকটুকে পাকা ও মিষ্টি লিচুর দেখা নেই! তবে দেখে ও বেছে কিনলে পাকা ও মিষ্টি লিচু কিনতে পারবেন।
অনেকেই পাকা ও মিষ্টি লিচু চিনে কিনতে পারেন না। তবে কিছু কৌশল আছে, যার মাধ্যমে আপনি পাকা ও মিষ্টি লিচু চিনে কিনতে পারবেন। চলুন তবে জেনে নেওয়া যাক উপায়-
রং দেখুন
বিভিন্ন জাতের ও রংভেদে লিচু হয়ে থাকে। লাল, কমলা বা হালকা বাদামি রঙেরও লিচু পাওয়া যায়। তবে লাল রঙের লিচু সবাইকে বেশি আকৃষ্ট করে। তাই লিচু কেনার সময় অবশ্যই এর খোসার দিকে লক্ষ্য রাখুন। মনে রাখবেন ভালো লিচু সবসময় উজ্জ্বল রঙের হয়।
অতিরিক্ত নরম যেন না হয়
লিচু যদি বেশি নরম হয় তাহলে তা কিনবেন না। কারণ সেগুলো হয়তো বেশি পাকা। এমন লিচুর বেশিরভাগই নষ্ট হয়।
গন্ধ নিন
পাকা লিচুর গন্ধ মিষ্টি হয়। নাকের কাছে ধরলেই ওই মিষ্টি গন্ধ টের পাওয়া যায়। কেমি্যোলযুক্ত লিচু নাকে নিলে মিষ্টি গন্ধ পাবেন না।
লিচুর গায়ের রং দেওয়া কি না দেখুন
অনেক সময় ক্রেতাকে আকৃষ্ট করতে লিচুর গায়ে লাল রং দেওয়া হয়। তাই লিচু কেনার পর বাসায় গিয়ে ঘণ্টাখানেক পানিতে ভিজিয়ে রাখার পর তার থেকে রং বের হলেই বুঝতে পারবেন সেটি কাঁচা লিচু।
পরিপক্ক লিচু কিনতে
সব সময় গাঢ় রঙের লিচু কিনবেন ও এর সাইজ যেন এক ইঞ্চি হয়। এমন লিচু পরিপক্ক হয়।
লিচুর গায়ে দাগ আছে কি না
নষ্ট বা পচা লিচুর ক্ষেত্রে খেয়াল রাখবেন, এর খোসা বাদামি বা দাগযুক্ত কি না। ফাটল ধরা বা পচা গন্ধযুক্ত লিচু ভুলেও কিনবেন না।
খোসা ছড়িয়ে দেখুন
লিচু ভালো কি না তা পরীক্ষা করতে এর খোসা ছড়িয়ে দেখুন। যদি দেখেন খোসা সহজেই খুলে আসছে; তাহলে সেটি পাকা ও মিষ্টি।আর যদি সহজে খোসা না ছাড়ানো যায় কিংবা লিচুর ভেতরের অংশে বাদামি দাগ থাকে তাহলে বুঝবেন সেটি নষ্ট হতে পারে।
লিচুর মুখ পচা কি না দেখুন
লিচুর মুখ পচা থাকলে তা কিনবেন না। এমন লিচুর ভেতরেও নষ্ট থাকে। তাই ডালযুক্ত আছে এমন লিচু কিনুন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








