পাকিস্তানের কাছে হেরে গেল টাইগ্রেসরা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ২৭ অক্টোবর ২০১৯ রবিবার
হার দিয়ে পাকিস্তান সফর শুরু করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে শনিবার পাকিস্তানের কাছে ১৪ রানে হেরেছে সালমা খাতুনের দল। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক পাকিস্তান নারী দল।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। ব্যাট হাতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে স্বাগতিকরা। স্কোর বোর্ডে ১৫ রান যোগ হতেই ২ উইকেট হারিয়ে বসে তারা। পাকিস্তানের দুই ওপেনার সিদ্রা আমিন ৪ ও জাভেরিয়া খান ৫ রান করে ফিরেন। দু’জনকেই শিকার করেন বাংলাদেশের ডান-হাতি পেসার জাহানারা আলম।
এরপর শুরুর ধাক্কা সামাল দিয়ে উঠেন অধিনায়ক বিসমাহ মারুফ ও ওমাইমা সোহেল। তৃতীয় উইকেটে বড় জুটি গড়ার পথেই ছিলেন তারা। তবে জুটিতে ৬০ রান আসার পর তাদের বিচ্ছিন্ন করেন ডান-হাতি পেসার লতা মন্ডল। ৬টি চারে ২৯ বলে ৩৪ রান করা বিসমাহকে লেগ বিফোর ফাঁদে ফেলেন মন্ডল।
পরের ওভারে অন্যপ্রান্ত দিয়ে সোহেলকে বিদায় দেন বাংলাদেশের ডান-হাতি লেগ-স্পিনার রুমানা আহমেদ। ৪টি চারে ৩৬ বলে ৩৩ রান করেন রুমানা। ফলে ৭৯ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান।
এরপর পাকিস্তানকে লড়াই করার পুঁজি এনে দেন ইরাম জাভেদ ও উইকেটরক্ষক সিদ্রা নওয়াজ। জাভেদ ২১ ও নাওয়াজ অপরাজিত ১৬ রান করেন। ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রানের সংগ্রহ পায় পাকিস্তান। বাংলাদেশের জাহানারা ৪ ওভারে ১৭ রানে ৪টি উইকেট নেন। এছাড়া পান্না ঘোষ-মন্ডল-রুমানা ১টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪ বলের ব্যবধানে চাপে পড়ে বাংলাদেশও। দলীয় ৬ রানেই দুই ওপেনারকে হারায় সফরকারীরা। উইকেটরক্ষক শামিমা সুলতানা ৪ ও আয়শা রহমান ১ রান করে আউট হন।
শুরুর ধাক্কাটা সামলে উঠলেও, বড় ইনিংস খেলতে পারেননি সানজিদা ইসলাম ও নিগার সুলতানা। তৃতীয় উইকেটে ৩৪ রানের জুটি গড়েছিলেন তারা। তবে দলীয় ৪৭ রানের মধ্যে বিদায় ঘটে তাদের। সানজিদা ১৪ ও সুলতানা ১৭ রান করেন।
এরপর এক প্রান্ত আগলে দলের রানের চাকা একাই ঘুড়িয়েছেন পাঁচ নম্বরে নামা রুমানা আহমেদ। পরের দিকের ব্যাটসম্যানদের কোন সহায়তা পাননি তিনি। তাই ম্যাচ বের করে আনা কঠিন হয়ে পড়ে রুমানার। তারপরও শেষ চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত দলের হার এড়াতে পারেননি রুমানা। ইনিংসের শেষ ওভারে হাফ-সেঞ্চুরির স্বাদ পান তিনি। ঐ ওভারের তৃতীয় বলে আউট হন রুমানা। তাই ৩০ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫০ রান করে আউট হন রুমানা। আর বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ২০ ওভারে ৭ উইকেটে ১১২ রান। পাকিস্তানের আনাম আমিন ১৩ রানে ২ উইকেট নেন।
আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-২০।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ১২৬/৭, ২০ ওভার (বিসমাহ ৩৪, সোহেল ৩৩, জাহানারা ৪/১৭)।
বাংলাদেশ : ১১২/৭, ২০ ওভার (রুমানা ৫০, সুলতানা ১৭, আমিন ২/১৩)।
ফল : পাকিস্তান ১৪ রানে জয়ী।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




