পাকিস্তানে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৬ পিএম, ১০ জুন ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
লকডাউন শিথিলের পর থেকেই পাকিস্তানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। ইতোমধ্যেই দেশটিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়েছে বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেকান ক্রনিকাল।
পাকিস্তানের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার আনাদোলু জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬৪৬ জন। এদিন মারা গেছে অন্তত ১০৫ জন, যা মধ্য মার্চ থেকে রাখা একদিনের রেকর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ৯৭ জন।
পাকিস্তানের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা পাঞ্জাব প্রদেশে। সেখানে এ পর্যন্ত ৪০ হাজার ৮১৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরপর সিন্ধে ৩৯ হাজার ৫৫৫ জন, খাইবার পাখতুনে ১৪ হাজার ৬ জন ও বালুচিস্তানে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৮৮ জন।
এছাড়া রাজধানী ইসলামাবাদে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭৮৫ জন। গিলগিট-বালতিস্তানে ৯৫২ জন এবং আজাদ কাশ্মীরে ৪১২ জন আক্রান্ত হয়েছে।
এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া তথ্যানুযায়ী, মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত পাকিস্তানে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৩১৭ জন। মারা গেছেন ২ হাজার ১৭২ জন। সুস্থ হয়েছেন ৩৫ ততহাজার ১৮ জন। হাসপাতালে ও হোম কেয়ারে চিকিৎসাধীন ৭১ হাজার ১২৭ জন। এদের মধ্যে ১১১ জনের অবস্থা আশঙ্কাজনক।
লকডাউন শিথিলের পর পরই পাকিস্তানে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বেড়ে গেছে। তবে ফের লকডাউন দিতে রাজি নন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান।
এ নিয়ে দেশটিতে ব্যাপক সমালোচনা হলেও তার দাবি, কড়া লকডাউন দিলে দেশটির নিম্ন আয়ের শ্রেণি পেশার মানুষরা টিকে থাকতে পারবেন না। তাই করোনাকে সঙ্গী করেই জীবন চালিয়ে নিয়ে যেতে হবে।
-জেডসি
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি








