পাকিস্তানে নতুন আইন: ধর্ষকের শাস্তি ‘নপুংসককরণ’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৬ পিএম, ২৫ নভেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
একের পর এক ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় ধর্ষককে কঠিন শাস্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে পাকিস্তান। নতুন আইনে ধর্ষণের শাস্তি হিসেবে ধর্ষককে রাসায়নিক প্রয়োগে ‘নপুংসককরণ’ ও ফাঁসির বিধান রাখা হয়েছে। সেই সঙ্গে ধর্ষণের সংজ্ঞায়ও পরিবর্তন আনা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এমন দুটি অধ্যাদেশ অনুমোদন দিয়েছে পাকিস্তানের মন্ত্রিসভা। শিগগিরই এ আইন কার্যকর হবে। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেবিনেট বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ইমরান খান। বৈঠকে ধর্ষণবিরোধী অধ্যাদেশ ২০২০ অনুমোদন হয়। পাকিস্তানের ইতিহাসে ধর্ষণের সংজ্ঞায় পরিবর্তন আনা হলো। ধর্ষণের শিকার নারী বিতর্কিত ‘টু ফিঙ্গার টেস্ট’ বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে নতুন এ অধ্যাদেশে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী শিবলি ফারাজ এ বিষয়ে বলেন, ফেডারেল কেবিনেট ধর্ষণবিরোধী দুই অধ্যাদেশ অনুমোদন করেছে। ধর্ষণের সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে এবং ধর্ষণের সাজা কঠিন করা হয়েছে। গণধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করা হয়েছে। এই অধ্যাদেশ এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে বলে জানান তিনি।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান সরকার এন্টি রেপ (তদন্ত ও বিচার) অর্ডিন্যান্স ২০২০ এবং পেনাল কোড অর্ডিন্যান্স ২০২০ অনুমোদন দিয়েছে। দেশটির ইতিহাসে এটি প্রথমবারের মতো ঘটনা; যেখানে হিজড়া ও গণধর্ষণের সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে।
দেশটির মানবাধিকারবিষয়ক মন্ত্রী শিরীন মাজারি এক টুইটে বলেছেন, এই দুটি অধ্যাদেশ কেবিনেট কমিটি নানা দিক বিচার বিশ্লেষণ করে অধ্যাদেশ চূড়ান্ত করবে। কয়েক দিনের মধ্যেই অধ্যাদেশ দুটি কার্যকর হবে।
-জেডসি
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত











