পাকিস্তান–আফগানিস্তানে তুষারপাতে প্রাণহানি অর্ধশতাধিক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৫ পিএম, ১৪ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ভারী তুষারপাত আর বৃষ্টির কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আফগানিস্তান ও পাকিস্তানের কিছু অংশে নারী- শিশুসহ অর্ধশতাধিকের বেশি মানুষ প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। এদের মধ্যে পাকিস্তানের আজাদ কাশ্মীর, পাঞ্জাব ও বেলুচিস্তানে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। আফগানিস্তানে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পাকিস্তানের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা বেলুচিস্তান। সেখানকার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ইমরান জারকন বলেন, ভারী তুষারপাতে বাড়ির ছাদ ভেঙে কয়েকজন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ১৪ জনের। ভারী তুষারপাতের কারণে রাস্তায় প্রায় ছয় ইঞ্চি পুরু বরফের স্তর জমে আছে।
পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, পাঞ্জাবপ্রদেশে ১১ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টির কারণে সৃষ্ঠ বন্যায় কিছু এলাকায় বাড়ির অনেক অংশ ডুবে আছে।
ভারী তুষারপাতের কারণে বেলুচিস্তানের যোগাযোগব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আফগানিস্তানে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মারা গেছে ১৮ জন। তাদের মধ্য নারী ও শিশুর সংখ্যাই বেশি।
আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা হাসিবুল্লাহ শিখানি সাংবাদিকদের জানান, ভারী তুষারপাতের কারণে আফগানিস্তানের হাইওয়ে বন্ধ রাখা হয়েছে। প্রচণ্ড ঠাণ্ডায় কান্দাহারে আটজন, হেরাতে সাতজন ও হেলমান্দপ্রদেশে তিনজনের মৃত্যু হয়েছে।
কাবুলের তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝুঁকি নিয়েই কর্মক্ষেত্রে যাচ্ছেন লোকজন। সূত্র: আলজাজিরা ও দ্য ডন
-জেডসি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











