পাকিস্তান থেকে পালিয়েছেন ইমরান খানের স্ত্রীর ঘনিষ্ঠ বান্ধবী!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৭ এএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
এই মুহূর্তে চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে পাকিস্তানে। রবিবার দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এরপর থেকে ইমরান খান দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হয়ে যান।
এদিকে, রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ইমরান খানের স্ত্রী বুশরা বিবির ঘনিষ্ঠ বান্ধবী ফারাহ খান পাকিস্তান থেকে পালিয়েছেন বলে খবর পাওয়া গেছে। তিনি পাকিস্তান ছেড়ে দুবাই চলে গেছেন বলে স্থানীয় গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সৃষ্ট অস্থিরতায় পার্লামেন্টে ভেঙে দেওয়ার প্রেক্ষাপটে তিনি পালিয়ে যান বলে জানা গেছে।
ফারাহ খান ছাড়াও ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির আরও কয়েকজন নেতা দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।
পিটিআই’র খবর অনুযায়ী, ফারাহ খান রবিবার দুবাই চলে যান। সেখানে তার স্বামী বাস করেন।
উল্লেখ্য, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের সহ-সভাপতি মরিয়াম নওয়াজ কয়েকবার অভিযোগ করেছেন যে ফারাহ খান দুর্নীতির সাথে জড়িত।
অভিযোগের জবাবে ইমরানের ঘনিষ্ঠ সহকর্মী শেহবাজ গিল বলেন, বুশরার বিরুদ্ধে সমালোচনার কিছু না পেয়ে মরিয়ম এখন বুশরার বন্ধুকে টার্গেট করছেন।
পিটিআই’র খবর অনুযায়ী, ফারাহ কোনও সরকারি পদে নেই। তিনি পিটিআইয়ের সদস্যও নন। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











