ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২:২৪:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

পাক সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ের পর যা বললেন বিলাওয়াল-মরিয়ম

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ১৫ এপ্রিল ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালকের সাম্প্রতিক প্রেস ব্রিফিংয়ের পর সেনাবাহিনীর অবস্থান এবং প্রেসকে দেওয়া বক্তব্যের প্রশংসা করেছেন দেশটির রাজনীতিবিদরা।

টুইটারে পিপিপি চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টো-জারদারি আইএসপিআরের ডিজি মেজর জেনারেল বাবর ইফতিখারের সংবাদ সম্মেলনকে 'গণতন্ত্রের জন্য সতেজ বাতাসে শ্বাস নেওয়া' বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, পাকিস্তানের প্রতিটি মানুষ ও প্রতিষ্ঠান গণতন্ত্র, সংবিধান এবং আইনের শাসন নিশ্চিত করতে সমর্থন ও সুরক্ষা দিতে দায়বদ্ধ।

পিপিপি চেয়ারপারসন আরও বলেন, সংসদ, বিচার বিভাগ এবং প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত থেকে সাংবিধানিক ভূমিকায় রূপান্তর করা সহজ হবে না।

তিনি আরও লেখন, পাকিস্তানের সব সমস্যার উত্তর হলো গণতন্ত্র, গণতন্ত্র এবং আরও গণতন্ত্র। এই পথে চলতে থাকলে পৃথিবীর কোনো শক্তিই পাকিস্তানের অগ্রগতি ঠেকাতে পারবে না।

পিএমএল-এন এর সহ-সভাপতি মরিয়ম নওয়াজ শরিফ নিজের সরকারকে বাঁচাতে জাতীয় নিরাপত্তা নিয়ে খেলার জন্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কড়া সমালোচনা করেছেন।

টুইটারে মরিয়ম লেখেন, আপনার (ইমরান খান) সরকারকে বাঁচাতে জাতীয় নিরাপত্তা নিয়ে খেলা করার জন্য আপনার জবাবদিহিতা করার সময় এসেছে।

ইমরান খানের উদ্দেশে তিনি আরও লেখেন, জবাবদিহিতার মুখোমুখি হোন, বরাবরের মতো পালাবেন না। কারণ জাতি এবারও তা হতে দেবে না।

মরিয়ম বলেন, ইমরান খানের মিথ্যাচার ফাঁস হয়ে গেছে। আপনি (ইমরান খান) ক্ষমতা আঁকড়ে থাকার জন্য বিপজ্জনক খেলা খেলেছেন। আপনার ষড়যন্ত্রের জন্য এনএসসি ফোরাম ব্যবহার করেছেন।

প্রসঙ্গত, আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার বৃহস্পতিবার স্পষ্ট করেছেন যে, গত মাসে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকের পর জারি করা বিবৃতিতে 'ষড়যন্ত্র' শব্দটি ব্যবহার করা হয়নি।

যদিও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার সরকারের পতনের জন্য বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তোলেন।