পাটের আবাদ বেড়েছে গোপালগঞ্জে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ২৯ মে ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
চলতি খরিপ-১ মৌসুমে গোপালগঞ্জে ২৮৬ হেক্টরে পাটের আবাদ বদ্ধি পেয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালকের দপ্তর জেলার ৫ উপজেলায় ২৪ হাজার ১৪০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। সরকারি প্রণোদনা পাট বীজ পাওয়ার পর আবহাওয়া পাট চাষের অনুকূলে ছিল। তাই জেলার কৃষক ২৪ হাজার ৩৯৬ হেক্টর জমিতে পাটের আবাদ করেছে। বাজারে পাটের দাম ভালো থাকায় কৃষক পাট চাষ বৃদ্ধি করেছেন বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালকের দপ্তর সূত্রে জানাগেছে, চলতি বছর গোপালগঞ্জ সদর উপজেলায় ৫ হাজার ১২৫ হেক্টর, মুকসুদপুরে ৮ হাজার ৫০৫ হেক্টর, কাশিয়ানীতে ৮ হাজার ১৫০ হেক্টর , কোটালীপাড়ায় ৮৫০ হেক্টর ও টুঙ্গিপাড়ায় ১ হাজার ৫১০ হেক্টর সহ মোট ২৪ হাজার ১৪০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
কৃষক গোপালগঞ্জ সদর উপজেলায় ৫ হাজার ১৮৩ হেক্টর, মুকসুদপুরে ৮ হাজার ৫৯৪ হেক্টর, কাশিয়ানীতে ৮ হাজার ১৮০ হেক্টর , কোটালীপাড়ায় ৮৮৯ হেক্টর ও টুঙ্গিপাড়া উপজেলায় ১ হাজার ৫৫০ হেক্টর সহ মোট ২৪ হাজার ৩৯৬ হেক্টরে পাটের আবাদ হয়েছে।
আবাদকৃত পাটের জাতের মধ্যে দেশিপাট ২৫ হেক্টরে, তোষাপাট ২৩ হাজার ৮১৬ হেক্টরে ও মেস্তাপাট ৫৫৫ হেক্টরে আবাদ হয়েছে। জেলায় পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫১ হাজার ২৩২ মেট্রিক টন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আঃ কাদের সরদার বলেন, চলতি খরিপ মৌসুমে গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার ১৮ হাজার কৃষককে পাটে প্রণোদনা দেওয়া হয়েছে। এছাড়া বাজারে পাটের দাম ভালো রয়েছে। আবহাওয়া পাট চাষের অনুকূলে থাকায় কৃষক লক্ষ্যমাত্রার চেয়ে ২৮৬ হেক্টর জমিতে পাটের আবাদ বৃদ্ধি করেছেন। ২৪ হাজার ৩৯৬ হেক্টর জমিতে ৫১ হাজার ২৩২ মেট্রিক টন উৎপাদিত হবে বলে ওই কৃষি কর্মকর্তা জানান।
গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের কৃষক ছাব্বির হোসেন (৩৫) বলেন, আমি গত বছর ২ একর জমিতে পাটের আবাদ করেছিলাম। বাম্পার ফলনের পর পাটের ভালো দাম পেয়েছিম। এ বছর কৃষি বিভাগ থেকে প্রণোদনার পাট বীজ পেয়েছি। আবহাওয়া পাট চাষের পক্ষে ছিল। তাই এ বছর ৩ একর জমিতে পাটের আবাদ করেছি। ক্ষেতে পাটের অবস্থা ভালো দেখা যাচ্ছে। আশা করছি এ বছর পাট বিক্রি করে লাভের অন্তত দেড় লাখ টাকা ঘরে তুলতে পারব।
মুকসুদপুর উপজেলার গোহালা গ্রামের পাট ব্যবসায়ী সজল সাহা বলেন, পাটকলগুলো প্রতিযোগিতা করে পাট কিনেছে। তাই কৃষক গত বছর পাটের ভালো দাম পেয়েছেন। এখনো বাজারে পাটের ভালো দাম রয়েছে। এ কারণে কৃষক পাটের আবাদ বৃদ্ধি করেছেন। এ বছরও কৃষক পাটের ভালো দাম পাবেন বলে আশা করছি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




