পাঠ্যবইয়ে যৌতুকের উপকারিতা, সমালোচনার ঝড়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪১ এএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ভারতে যৌতুক প্রথার উপকারিতা নিয়ে লেখা একটি বইয়ের পাতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ধরনের পাঠ্যপুস্তক তরুণদের এবং বৃহত্তর সমাজের কাছে কী ধরনের বার্তা দিচ্ছে, তা নিয়ে হচ্ছে সমালোচনা।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বলছেন, পৃষ্ঠাটি নার্সদের জন্য টি কে ইন্দ্রানীর সমাজবিজ্ঞানের পাঠ্যবই থেকে নেওয়া হয়েছে। বইটির কভারে বলা হয়েছে-এটি ভারতীয় নার্সিং কাউন্সিলের পাঠ্যক্রম অনুসারে লেখা হয়েছে।
শিবসেনা নেতা এবং রাজ্যসভার সংসদ সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী বইয়ের পৃষ্ঠাটি টুইটারে পোস্ট করে বলেন, বইটির সার্কুলেশন বন্ধ করে দিতে অনুরোধ করছি। যৌতুকের উপকারিতা উল্লেখ করা বই পাঠ্যসূচিতে থাকা আমাদের দেশ ও সংবিধানের জন্য লজ্জাজনক।
বইটির ওই পৃষ্ঠায় বলা হয়েছে, নতুন পরিবার গড়তে আসবাবপত্র, রেফ্রিজারেটর ও গাড়ি যৌতুক হিসেবে সহায়ক। যৌতুকের মাধ্যমে মেয়েরা পিতামাতার সম্পত্তির অংশ পায়।
বইটিতে আরও বলা হয়, যৌতুক প্রথার একটি পরোক্ষ সুবিধা হলো-অভিভাবকরা এখন মেয়েদের শিক্ষিত করা শুরু করেছেন, যেন তাদের কম যৌতুক দিতে হয়। এ ছাড়া যৌতুক প্রথা 'কুৎসিত চেহারার মেয়েদের' বিয়ে দিতে সাহায্য করে।
এদিকে, যৌতুকের দাবিতে নারীদের হয়রানি, শারীরিকভাবে লাঞ্ছিত, হত্যা এবং আত্মহত্যায় প্ররোচিত হওয়ার খবর প্রতিনিয়ত আসছে।
টুইটার ব্যবহারকারীরা বলছেন, এটি ভয়ঙ্কর যে এই ধরনের বই কলেজ স্তরের শিক্ষার্থীদের পাঠ্যক্রমের অংশ।
সূত্র : এনডিটিভি
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব