পানিবন্দি আড়াই লাখ শিক্ষার্থীর পড়ালেখা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ১৯ জুলাই ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
কুড়িগ্রাম জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে বৃহস্পতিবার পর্যন্ত ৭৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ১২৮টি, মাদ্রাসা ৭০টি, কলেজ ১৭টি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৪০টি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় আড়াই লাখ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
আবার কোনো কোনো প্রতিষ্ঠান বন্যায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় পাঠদান বন্ধ রয়েছে। চারটি প্রাথমিক বিদ্যালয় ইতোমধ্যে পানির তোড়ে ভেঙে গেছে। আরও চারটি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের মুখে রয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল আলম জানান, বানের পানিতে নিমজ্জিত হওয়ায় জেলায় ২৭৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১২৮টি, ২২২টি মাদরাসার মধ্যে ৭০টি এবং ৬১টি কলেজের মধ্যে ১৭টিতে বন্যার পানি উঠেছে। এর মধ্যে ৫৫টি স্কুল, ১৭টি মাদরাসা ও ২টি কলেজ বন্যায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষাধিক শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম জানান, জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এক হাজার ২৪০টি। এর মধ্যে পানিতে তলিয়ে গেছে ৫৩৬টি। আর নদী ভাঙনে বিলীন হয়েছে ৪টি। এখন ভাঙনের মুখে রয়েছে আরও চারটি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক লাখ ৩৫ হাজার।
এছাড়া এসব বিদ্যালয়ের প্রায় তিনশটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে সরকারিভাবে ফ্লাডসেন্টার কাম স্কুলের সংখ্যা ৩৮টি। বন্যার পানি নেমে গেলেও পাঠদান কার্যক্রম শুরু করতে বেশ সময় লাগবে বলেও জানান তিনি।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



