পাবনায় এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৪ এপ্রিল ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
পাবনায় হাজেরা খাতুন (৭৫) নামের এক নারীকে হত্যা দুর্বৃত্তরা। নিহত নারী পাবনা ঈশ্বরদীতে রাজশাহী কলেজের অধ্যাপক মৃত হাবিবুল্লাহর স্ত্রী। সোমবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে হাজেরা খাতুনের (৭৫) রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
নিহত নারী পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হবিবুল ইসলাম হব্বুলের বোন।
খোঁজ নিয়ে জানা গেছে, নিহত হাজেরা খাতুনের ৩ ছেলে ও ৪ মেয়ের মধ্যে দুই মেয়ে বিদেশে থাকেন। অন্যরা ঢাকায় বসবাস করেন। স্বামী মারা যাওয়ায় হাজেরা খাতুন মাঝে মধ্যে ঢাকায় মেয়েদের কাছে আবার কখনো ঈশ্বরদীর নিজ বাড়িতে একাই থাকতেন। সোমবার সকাল ১১টার দিকে তাকে বাড়ির পাশের বাগানে ঘুরতে দেখে স্থানীয়রা। বিকেলের দিকে ঢাকা থেকে মেয়েরা ফোন করে মাকে না পেয়ে মামা হব্বুল ও প্রতিবেশীদের বিষয়টি জানান। প্রতিবেশীরা বাড়িতে ঢুকে শয়নকক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঘরে ওই নারীর রক্তাক্ত মরদেহ দেখে ক্রাইম সিনকে খবর দেয়।
নিহতের ভাই হবিবুল ইসলাম হব্বুল বলেন, ইফতারের একটু আগে ঢাকা হতে ভাগ্নিদের ফোন পেয়ে মাগরিবের নামাজের পর এসে দেখি রক্তাক্ত অবস্থায় বোন খাটের নিচে পড়ে আছে। ঘরের আলমারি খোলা এবং কাপড়-চোপড় ছিটানো রয়েছে। বোনের মরদেহ দেখার পর আমার আর কিছু বলার শক্তি নেই। এ ঘটনার সঙ্গে জড়িতদের আমি শাস্তি চাই।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করবে। এরপর হাসপাতাল মর্গে পাঠানো হবে। কিভাবে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্ত হবে। ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ। তবে ঘরের আলমারি খোলা এবং কাপড়-চোপড় ছড়ানো-ছিটানো ছিল।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল








