ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১:১৮:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

পাসপোর্ট ছাড়া তারেক কীভাবে বাংলাদেশি?

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৫১ পিএম, ২৫ এপ্রিল ২০১৮ বুধবার

তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম প্রশ্ন তুলে বলেছেন, তারেক রহমান তার পাসপোর্ট নবায়ন না করে সরকারের কাছে ফেরত দিয়েছেন। পাসপোর্ট ছাড়া এখনও তিনি কীভাবে বাংলাদেশের নাগরিক?

মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত। সংবিধান অনুযায়ী তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। বিষয়টি নিয়ে কোনো বির্তক করা আদালত অবমাননার সামিল।

প্রতিমন্ত্রী বলেন, সরকার যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে।

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। তাকে যথাযথ চিকিৎসাসহ সব সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। প্রয়োজন মনে করলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশেও পাঠাবে সরকার, যোগ করেন তিনি।

প্রতিমন্ত্রী এসময় আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও নাগরপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুর রহমান খান ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।