পাসপোর্ট ফেরত পেলেন রিয়া চক্রবর্তী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৪ এএম, ২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর সঙ্গে জড়িয়ে থাকা মাদক মামলায় শেষমেশ বড় স্বস্তি পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়ার পাসপোর্ট স্থায়ীভাবে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট।
২০২০ সালে জামিনের শর্ত হিসেবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কাছে পাসপোর্ট জমা রাখতে হয়েছিল রিয়াকে। তবে আদালতের নতুন নির্দেশ অনুযায়ী, রিয়াকে এবার থেকে আর বিদেশ ভ্রমণের জন্য প্রতিবার ট্রায়াল কোর্টের অনুমতি নিতে হবে না। তবে বিদেশ ভ্রমণের পরিকল্পনা থাকলে তাকে আগাম জানাতে হবে সম্পূর্ণ যাত্রাপথ।
একই বছরের সেপ্টেম্বরে গ্রেপ্তার হয়েছিলেন রিয়া, এক মাস পর জামিন পান। জামিনের শর্ত হিসেবে তাকে পাসপোর্ট জমা রাখতে হয়েছিল এবং বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বারবার আদালতের অনুমতি নিতে হতো।
অভিনেত্রীর আইনজীবী আয়াজ খানের মাধ্যমে আদালতে দাখিল করা আবেদনে রিয়া জানান, এই বিধিনিষেধের কারণে তার কাজের গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হচ্ছে। বর্তমানে বিদেশে শুটিং, অডিশন ও মিটিংয়ের জন্য নিয়মিত যাতায়াতের প্রয়োজন হচ্ছে তার। তার আইনজীবী আদালতকে জানান, রিয়া সব জামিনের শর্ত মেনে চলেছেন এবং কখনও আদালতের নির্দেশ লঙ্ঘন করেননি।
এনসিবি'র আইনজীবী আদালতে তীব্র আপত্তি জানিয়ে বলেন— শুধুমাত্র রিয়া একজন সেলিব্রিটি বলেই তাকে বিশেষ সুবিধা দেওয়া অন্যায়। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই সুযোগে রিয়া দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন, যা মামলার ভবিষ্যতের জন্য বিপজ্জনক হতে পারে।
তবে বিচারপতি নীলা গোখলে তার পর্যবেক্ষণে জানান, রিয়া চক্রবর্তী শুরু থেকেই তদন্তে সহযোগিতা করেছেন, আদালতের অনুমতি নিয়েই বিদেশ সফর করেছেন এবং কখনও জামিনের শর্ত লঙ্ঘন করেননি।
আদালত স্পষ্ট করে দেয়— রিয়ার উপস্থিতি নিয়ে সন্দেহের কোনও যুক্তিসঙ্গত কারণ নেই। সেই অনুযায়ী, এনসিবি-কে তার পাসপোর্ট স্থায়ীভাবে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তবে, রিয়াকে ট্রায়ালের সব তারিখে উপস্থিত থাকতে হবে, যদি না ট্রায়াল কোর্ট তাকে ছাড় দেয়। পাশাপাশি বিদেশ ভ্রমণের সময় তাকে অন্তত চার দিন আগে হোটেল ও ফ্লাইটের বিস্তারিত তথ্য সংস্থাকে জমা দিতে হবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








