ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১৭:৫৯:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

পাসের হার জেএসসিতে ৮৫.৮৩ ও জেডিসি ৮৯.০৪

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়ার দাখিল সার্টিফিকেট (জেডিসি) ২০১৮ সালের পরীক্ষার আজ প্রকাশিত ফলাফলে যথাক্রমে ৮৫ দশমিক ৮৩ ভাগ এবং ৮৯ দশমিক ০৪ ভাগ শিক্ষার্থী পাস করেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে বলা হয়, এ বছরে জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন শিক্ষার্থী।

জেএসসি ও জেডিসিতে ২৯ হাজার ৬৭৭ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। তাদের মধ্যে ১২ লাখ ২৩ হাজার ৭৩২ জন ছাত্র ও ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন ছাত্রী।

চলতি বছর জেএসসিতে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং জেডিসিতে ৪ লাখ ২ হাজার ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।