পায়রা বিদ্যুৎ কেন্দ্রে ২৫ জুন উৎপাদন শুরু হবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ২৪ জুন ২০২৩ শনিবার
পায়রা বিদ্যুৎ কেন্দ্র
পায়রা কয়লাভিত্তিক প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদন ২৫ জুন পুনরায় শুরু হবে। কেন্দ্রটি ২২ জুন ইন্দোনেশিয়া থেকে কয়লা পেয়েছে। আজ শনিবার এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিসিপিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এএম খুরশেদুল আলম বলেন, "মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি জাহাজ 'এমভি অ্যাথেনা' ৪১,২০৭ টন কয়লা নিয়ে ২২ জুন পায়রা বন্দরে নোঙর করেছে।"
তিনি বলেন, পায়রা পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষ ২৫ জুন প্ল্যান্টের একটি ইউনিট চালু করার জন্য সকল প্রস্তুতি নিয়েছে এবং পরে আরেকটি ইউনিটও চালু হবে।
খুরশেদুল বলেন, আল্ট্রা সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি ৫ জুন দুপুর ১২টায় কয়লা সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিয়েছিল।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পায়রা বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান জানান, আগামী ১ জুলাই কয়লা নিয়ে আরেকটি জাহাজ বন্দরে আসার কথা রয়েছে। পর্যায়ক্রমে আরও ১০টি জাহাজ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে আসার কথা রয়েছে।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে যাত্রা করার ১০ দিন পর জাহাজটি পায়রা বন্দরে এসেছে।
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় নির্মিত বিদ্যুৎ কেন্দ্রটি ১,৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম











