ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২৩:৪৮:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩১ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুরের ভালুকঘর এলাকায় পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।  এসময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

সোমবার সকালে উপজেলার সরসকাটি-মঙ্গলকোট সড়কের শ্রীরামপুর সাহাপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো-আগরদাঁড়ি গ্রামের কামরুজ্জামানের ছেলে সাব্বির হোসেন (৫), রুহি (১৪ মাস) ও আনিকা (১৬ মাস)।  

আহতরা হলেন- শহর বানু (৪০), ঝুমুর বেগম (১৮), মারিয়া খাতুন (১৭), শিরিনা খাতুন (১৮), সাজেদা সাজু (১৬), রাজিয়া বেগম (৫০), ফারহানা খাতুন (১৬), সোয়াদা খাতুন (১৫), জুলেখা খাতুন (১৫), সামিউল ইসলাম (১০) ও সোহাগ হোসেন (২৬) এবং মোস্তাকিম (১১)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরার আগরদাঁড়ি ও বাউখোলা গ্রামের কয়েকটি পারিবারি বাসযোগে বাগেরহাটে পিকনিকে যাচ্ছিলেন। পথে সকাল ৮টার দিকে শ্রীরামপুর সাহাপাড়া মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাছের ঘেরের পানিতে পড়ে যাত্রীসহ তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা বাসের জানালার কাঁচ ভেঙে তাদের উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে মনিরামপুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে  গুরুতর আহত ১৫ জনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ফায়ার সার্ভিসের টিমলিডার শেখ আজিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেলে গেছে। এ ঘটনায় বাসের সব যাত্রীই কমবেশী আহত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ আবু শাহীন বলেন, গুরুতর আহত ১১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা উন্নতির দিকে। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে সকালেই খুমেক হাসপাতালে রেফার্ড করা হয়।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে কেশবপুর থানার ওসি মো. শাহীন জানান, বাসটি ঘেরের পানি থেকে উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

-জেডসি