পিরিয়ডের ব্যথা কমানোর সহজ ৫ উপায়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩২ এএম, ৬ নভেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
ভারতীয় সেলিব্রেটি পুষ্টিবিদ রুজুতা দিওয়েকারের রয়েছে অসংখ্য অনুসারী। শুধু তাই নয় স্বাস্থ্যকর খাবার, ওজন নিয়ন্ত্রণ নিয়ে তার লেখা বইও রয়েছে। সম্প্রতি তিনি পিরিয়ডের সময় ব্যথা দূর করার কিছু উপায় সম্পর্কে জানিয়েছেন। পিরিয়ডের সময় ব্যথার ধরন সবার ক্ষেত্রে এক নয়। এটি কারও ক্ষেত্রে হালকা আবার কারও ক্ষেত্রে প্রচণ্ড হতে পারে। গর্ভের পেশীতে সংকোচনের কারণে ব্যথা হয় যা হালকা থেকে গুরুতর হতে পারে। পিরিয়ডের ব্যথা সাধারণত এর প্রথম দিনেই শুরু হয়। এই ব্যথা বেশিরভাগ ক্ষেত্রে এক থেকে দুইদিন পর্যন্ত থাকে। এটি ভেতরের কোনো অসুখের কারণে হতে পারে আবার নাও হতে পারে। সাধারণত পেইন কিলার বা অন্যান্য ঘরোয়া সমাধানের মাধ্যমে এই ব্যথা কমানো হয়।
রুজুতা দিওয়েকার তার এক ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, যাদের নিয়মিত পিরিয়ড হয় তাদের মধ্যে বেশিরভাগই প্রতি মাসে এই ব্যথার মধ্য দিয়ে যান। এই ব্যথা কমানোর জন্য কিছু টিপস মেনে চলা যেতে পারে। তিনি তার পোস্টে উল্লেখ করেন-
পিরিয়ডের ব্যথা কমানোর ৫ টিপস
১. পিরিয়ড শুরুর এক সপ্তাহ আগে থেকে প্রতিদিন সকালে কিশমিশ ও জাফরান ভেজানো পানি পান করুন।
২. প্রতিদিনের খাবারে একটি করে লেবু রাখুন।
৩. মাটির নিচের সবজি যেমন ওলকচু, মিষ্টি আলু, মেটে আলু, ইত্যাদি সপ্তাহে অন্তত দুইদিন খান।
৪. প্রতিদিন ব্যায়াম করার অভ্যাস করুন। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট ব্যায়াম করবেন।
৫. প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট (ক্যালসিয়াম সাইট্রেট) খেয়ে নিন।
পিরিয়ডের সময় প্রচণ্ড ব্যথা ডিসমেনোরিয়া নামেও পরিচিত। এই ব্যথা সাধারণত তলপেট এবং পেলভিক এরিয়ায় অনুভূত হয়। কিছু কিছু ক্ষেত্রে পিরিয়ডের ব্যথা কোমর, নিতম্ব, উরু ও পায়েও ব্যথা হতে পারে। পাঁচদিনের ভেতরে সাধারণত তিনদিনের মতো ব্যথা থাকতে পারে। তবে প্রথম দুইদিন ব্যথা অনেক বেশি হতে পারে। পিরিয়ডের এই সময়টাতে সব ধরনের কাজ করাই কষ্টকর হয়ে যায়। ব্যথা অসহ্য হলে সাধারণ চলাফেরাও সম্ভব হয় না।
তাৎক্ষণিক ব্যথা কমানোর জন্য ব্যথার জায়গায় হট ওয়াটার ব্যাগ থেরাপি ব্যবহার করা যেতে পারে। সেইসঙ্গে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খেয়ে নিজেকে ফিট রাখাও জরুরি। যদি ব্যথা বাড়তেই থাকে তবে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
এনডিটিভি অবলম্বনে
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








