পিরোজপুরে স্বামীর হাতে স্ত্রী খুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪১ পিএম, ২২ অক্টোবর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
এনজিও ঋণ পরিশোধ ও পারিবারিক বিরোধের জেরে পিরোজপুর সদর উপজেলায় স্ত্রী তাহমিনা বেগমকে (৪৪) কুপিয়ে হত্যা করেছেন স্বামী সত্তার শেখ। হত্যাকারী স্বামী আব্দুস সত্তার শেখ (৫০) শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের মৃত আলী শেখের পুত্র।
শুক্রবার (২২ অক্টোবর) ভোরে হত্যাকারী স্বামীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে এ হত্যার ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান।
নিহত তাহমিনার ছেলে রবিউল ইসলাম জানান, মায়ের নামে স্থানীয় বিভিন্ন এনজিও ও ব্যক্তিদের কাছ থেকে ৫ থেকে ৬ লক্ষ টাকা সুদে ঋণ নিয়েছিল বাবা। এই ঋণ পরিশোধ নিয়ে বিভিন্ন সময় বাবা মা তাহমিনাকে মারধর করতেন। বৃহস্পতিবার তাদের একটি অটোরিকশা বাবা বিক্রি করার জন্য নিয়ে গেলে বাধা দিয়ে পরিবারের অন্যরা ফিরিয়ে নিয়ে আসে।
এ ঘটনায় বাবা সত্তার মাকে সন্ধ্যা থেকেই নানা হুমকি দিয়ে আসছিল বলে রাতে তার মা তাহমিনা তাদের জানান। রাত ১২টা পর্যন্ত তার মায়ের সঙ্গে কথা বলে তিনি পাশেই তার অন্য ঘরে ঘুমাতে যায়।
পরে সকালে তার বোন সনিয়া মাকে ডাকলে সাড়াশব্দ না পেয়ে ঘরের সামনে থেকে তালা মারা দেখতে পায়। পরে স্থানীয়রা ঘরের তালা খুলে দেখতে পায় তার মায়ের রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে আছে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় কামরুজ্জামান চান সরদার জানান, আব্দুস সত্তার বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করতে না পেরে ঋণগ্রস্থ হয়ে পড়েন। এ কারণে পরিবারের মধ্যে কলহ লেগে থাকত। হয়তো এর জেরে সে তার স্ত্রীকে হত্যা করেছে। পরে শুক্রবার ভোরে ঘাতক স্বামী তার ছোট কন্যা সাদিয়া আক্তারকে (৬) সাথে নিয়ে থানায় হাজির হন।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ জ মো মাসুদুজ্জামান জানান, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন স্বামী। হত্যাকারী স্বামীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে।
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে







