পুতিনের দুই মেয়েও আসতে চলেছে নিষেধাজ্ঞার আওতায়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ৬ এপ্রিল ২০২২ বুধবার
ফাইল ছবি
ইউক্রেনে আক্রমণের পর থেকে রাশিয়ার ওপর ক্রমাগত নিষেধাজ্ঞা দিয়ে আসছে ইউরোপের অন্যান্য দেশ এবং পশ্চিমারা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপরেও নেমে এসেছে নানা নিষেধাজ্ঞা। এবার পুতিনের দুই মেয়ের ওপরও পড়তে চলেছে নিষেধাজ্ঞার খড়গ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনের বুচা শহরে রুশ সেনারা যুদ্ধাপরাধ করেছে বলে ইউক্রেনের অভিযোগের ভিত্তিতে রাশিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে পশ্চিমা দেশগুলো। সাথে প্রেসিডেন্ট পুতিনের দুই মেয়ের ওপরও নিষেধাজ্ঞা আনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
এদিকে ওয়াল স্ট্রিট জার্নালও তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার বৃহত্তম এসবার ব্যাংক এবং পুতিনের দুই মেয়ের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছে ওয়াশিংটন।
ইইউয়ের রাষ্ট্রদূতেরা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার যে পঞ্চম প্যাকেজের পরিকল্পনা বিবেচনা করছেন তার মধ্যে রয়েছে রাশিয়ার কয়লা আমদানি নিষিদ্ধ করা এবং রুশ মালিকানাধীন জাহাজকে ইইউ নিয়ন্ত্রিত বন্দর ব্যবহার করা থেকে বিরত রাখা।
মার্কিন প্রেসিডেন্ট কার্যালয় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, রাশিয়ায় নতুন করে বিনিয়োগ নিষিদ্ধ করবে যুক্তরাষ্ট্র। এছাড়া রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান এবং ক্রেমলিনের কর্মকর্তাসহ তাদের পরিবারের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
পশ্চিমা বিশ্বের এসব নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়ার পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। প্রেসিডেন্ট বাইডেন বাদেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ও সিআইএ প্রধান উইলিয়াম বার্নসের ওপরও নিষেধাজ্ঞা দেয় রাশিয়া।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










