পুতিন ন্যাটোকে শক্তিশালী, রাশিয়াকে দুর্বল করেছেন: কমলা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ১১ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দানের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার চিরবৈরী সামরিক জোট ন্যাটোকে শক্তিশালী করেছেন, অন্যদিকে নিজের দেশ রাশিয়াকে করেছেন দুর্বল।
এক রাষ্ট্রীয় সফরে বর্তমানে পোল্যান্ডে আছেন কমলা হ্যারিস। বৃহস্পতিবার রাজধানী ওয়ারশে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেই দুদার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে কমলা বলেন, ‘ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে ন্যাটো জোট শক্তিশালী হয়েছে, রাশিয়া হয়েছে দুর্বল; আর এজন্য দায়ী রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ইতোমধ্যেই এই ব্যাপারটি সবার সামনে প্রতিদিনই স্পষ্ট হচ্ছে।’
ইউক্রেনের বেসামরিক এলাকায় রুশ বাহিনীর গোলা নিক্ষেপের সমালোচনা করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট; বলেন, ‘আমরা শুরু থেকে রুশ বাহিনীন গতিবিধি লক্ষ্য করছি এবং আমাদের পর্যবেক্ষণ বলছে, গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনী ইউক্রেনে সব সহিংসতার সীমা অতিক্রম করেছে।’
পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে নিয়ে দ্বন্দ্বের জেরে দীর্ঘ ২ মাস ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখার পর গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া; এবং তার দু’দিন পর, ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সংবাদ সম্মেলনে উপস্থিত পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেই দুদা বলেন, ‘ইউক্রেনে রাশিয়া যা করছে তাকে কেবল বর্বরতার সঙ্গেই তুলনা করা চলে। আমরা রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা যায় কিনা— বিবেচনা করছি।’ৃ
সূত্র: এএফপি
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










