পুত্রবধূকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ, শ্বশুর আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
লালমনিরহাটের কালীগঞ্জে প্রতিবন্ধী পুত্রবধূকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে আমজাদ হোসেন ভোলা (৫০) নামের একজনকে আটক করেছে পুলিশ। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে কালীগঞ্জ থানায় মামলা করেছেন ওই গৃহবধূ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোলা উপজেলার ভোটমারী ইউনিয়নের ভ্যানচালক আমজাদ হোসেনের ছেলের সঙ্গে প্রায় আট মাস আগে বিয়ে হয় শারীরিক প্রতিবন্ধী ওই নারীর। বিয়ের পর থেকেই তিনি শ্বশুরবাড়িতে থাকলেও তার স্বামী কাজ করতেন পঞ্চগড়ে।
মামলার এজাহারে বলা হয়, স্বামীর অনুপস্থিতিতে মাঝে মধ্যে ওই নারীকে ধর্ষণ করতেন তার শ্বশুর। এরই ধারাবাহিকতায় সোমবার বেলা ১১টার দিকে বাড়িতে অন্য কেউ না থাকায় আমজাদ হোসেন ছেলের বউকে ধর্ষণ করেন। ওই নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আমজাদকে হাতেনাতে ধরে ফেলেন। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
ধর্ষণের শিকার গৃহবধূ জানান, বিয়ের পর থেকে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করতেন শ্বশুর। এর প্রতিবাদ করলে ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দেয়। সোমবার দুপুরের দিকে তাকে আবারও ধর্ষণ করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, পুত্রবধূর দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আমজাদ হোসেনকে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



