পুনঃনির্বাচন দাবিতে ৫ প্যানেলের ভিসি কার্যালয়ে অবস্থান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০১ পিএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বাতিল এবং পুনঃতফসিল ঘোষণার দাবিতে ফের আন্দোলনে যাচ্ছে ভোট বর্জন করা ৫টি প্যানেল। প্যানেলগুলো হলো- কোটা সংস্কার সংস্কার আন্দোলনের দাবিতে গড়ে ওঠা প্লাটফর্ম সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বামপন্থী ছাত্র সংগঠনগুলোর প্রগতিশীল ছাত্র ঐক্য জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, স্বতন্ত্র জোট ও ছাত্র ফেডারেশন সমর্থিত প্যানেল।
আজ সোমবার তারা উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করবে।
রবিবার সন্ধ্যায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ৫ প্যানেলের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন ডাকসুর নির্বাচিত ভিপি নুরুল হক নুরও।
৫ প্যানেলের সংবাদ সম্মেলনে রাখা বক্তব্য স্বতন্ত্র জোট প্যানেলের ভিপি প্রার্থী অরণী সেমন্তি খান বলেন, পুনঃভোট দাবিতে আমরা ৫টি প্যানেল একসঙ্গে আন্দোলন চালিয়ে যাব। ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ৫দফা দাবি হচ্ছে- জালিয়াতির ডাকসু নির্বাচন বাতিল, পুনঃতফসিল ঘোষণা, ব্যর্থ ভিসির অপসারণ, মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারীদের ডাকসু আর বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার।
তিনি বলেন, এই ৫টি দাবি আদায়ে আমরা সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা করছি। বেলা ১১টায় রাজু ভাস্কর্যের সামনে জমায়েত হয়ে সেখান থেকে ভিসি কার্যালয়ে গিয়ে অবস্থান নেব।
কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক বলেন, ৫টি প্যানেলে একসঙ্গেই আন্দোলন করবে। আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। সিদ্ধান্ত নিতে বৈঠক করার কারণে মিলিতভাবে কর্মসূচি দিতে দেরি হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রগতিশীল ছাত্র ঐক্যের ভিপি প্রার্থী লিটন নন্দী বলেন, এই ডাকসু আমাদের না। পুনর্নির্বাচনের দাবিতে সোমবার ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিচ্ছি, এদিন বেলা ১১টায় আমরা রাজু ভাস্কর্যের সামনে মিলিত হব। সেখান থেকে ভিসির বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেব।
এদিকে ১১ মার্চের ডাকসু নির্বাচন বাতিল চেয়ে ফের ডাকসু নির্বাচনের দাবি করেছেন ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীরা চাইলে আমি দায়িত্বগ্রহণ করব। না চাইলে করব না। নুর বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। তার প্রতি শ্রদ্ধাবোধ থেকে আমি গণভবনে গিয়েছি। সেটি আমার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেই গণভবনে গিয়েছি।
প্রসঙ্গত, ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি এবং সমাজসেবা সম্পাদক ছাড়া বাকি ২৩টি পদে জয়ী হয়েছে ছাত্রলীগ। ২৮ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে তা বর্জন করেছে ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেল। তারা পুনর্নির্বাচন দাবি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলটিমেটাম দিয়েছে।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







