পুনরায় গণভোটের দাবিতে লন্ডনে লাখো জনতার বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৬ পিএম, ২৪ মার্চ ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়া যাওয়ার প্রশ্নে আবারো গণভোটের দাবিতে লন্ডনে বিক্ষোভ করেছে লাখো মানুষ। শনিবার পার্ক লেন থেকে পার্লামেন্ট পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তারা। এসময় ব্রেক্সিট ইস্যুতে আরও একবার গণভোট অনুষ্ঠানের দাবি সম্বলিত প্ল্যাকার্ড ব্যানার নিয়ে স্লোগানে দিতে থাকেন বিক্ষোভকারীরা। বিবিসির খবরে বলা হয়, ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময়ে যুদ্ধ-বিরোধী সমাবেশে ১০ লাখ মানুষ জড়ো হয়েছিলেন। তার পরে লন্ডনে এত বড় সমাবেশ এই প্রথম।
এদিকে, দুইবারের চেষ্টার পরও পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি পাশ করাতে ব্যর্থ হওয়া দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সংখ্যাগরিষ্ঠের সমর্থন না পেলে তিনি হয়তো তার ব্রেক্সিট চুক্তি নিয়ে আর পার্লামেন্টে তৃতীয় ভোটে যাবেন না।
অপরদিকে, এমপিদের দাবির মুখে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর কাছে ৯০ দিন সময় চেয়ে ৩০ জুন পর্যন্ত ব্রেক্সিট পিছিয়ে দেওয়ার অনুমতি চেয়েছিলেন মে। কিন্তু জবাবে তাকে ১২ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে ইইউ। এর মধ্যে তৃতীয় ও শেষ বারের মতো তার চুক্তি পার্লামেন্টে পেশ করতে হবে। ওই চুক্তি যদি পাশ হয়ে যায়, সে ক্ষেত্রে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার জন্য ব্রিটেনকে ২২ মে পর্যন্ত সময় দেওয়া হবে। কিন্তু চুক্তি পাশ না হলে, ১২ এপ্রিলের মধ্যে ইইউকে জানাতে হবে।
চলমান এই সংকটের সাথে আবারও গণভোটের দাবি জানিয়ে লাখো মানুষের বিক্ষোভ থেরেসা মে সরকারকে প্রবল চাপের মুখে ফেলে দিয়েছে।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











