পুরনো অ্যানড্রয়েড ডিভাইসে বন্ধ হচ্ছে গুগলের সেবা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ১২ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
পুরনো অ্যানড্রয়েড ডিভাইসে এবার লগ ইন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল গুগল। সম্প্রতি গ্রাহকদের ইমেলের মাধ্যমে টেক জায়েন্ট কোম্পানিটি জানিয়েছে অ্যানড্রয়েড ভার্সন ২.৩.৭ অথবা কম ভার্সনের অ্যানড্রয়েড ডিভাইসে আর গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন ইন করা যাবে না। অ্যানড্রয়েড ফোনে গুগল সার্ভিস ব্যবহার করতে এবার থেকে ফোনে অন্তত অ্যানড্রয়েড ভার্সন ৩.০ বাধ্যতামূলক বলে জানিয়েছে মার্কিন কোম্পানিটি।
ই-মেলে গুগল জানিয়েছে, অ্যানড্রয়েড ২.৩.৭ অথবা কম ভার্সনের অ্যানড্রয়েড ডিভাইসে আর গুগল অ্যাকাউন্টে লগ ইন করা যাবে না। ২৭ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। এর মধ্যে রয়েছে অ্যানড্রয়েড ভার্সান ১.০, ১.১, ১.৫ কাপকেক, ১.৬ ডোনাট, ২.০ এক্লেয়ার, ২.২ ফ্রোয়ো ও ২.৩ জিঞ্জারব্রেড।
গুগল জানিয়েছে গ্রাহকের অ্যাকাউন্টের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কোম্পানি। ২৭ সেপ্টেম্বরের পরে এই ডিভাইসগুলি থেকে লগ ইন করতে গেলেই 'ইউজারনেম পাসওয়ার্ড এরর’ দেখাবে।
গুগল সাপোর্ট পেজে সাইন ইন এরর দেখালে কী কী করতে হবে তা জানানো হয়েছে:
ফ্যাকট্রি রিসেট করে সাইন ইন করার চেষ্টা করুন। সেই ডিভাইসে অথবা অন্য কোন ডিভাইসে পাসওয়ার্ড বদল করলে সব ডিভাইস থেকে লগ আউট হয়ে গেলে এই এরর মেসেজ দেখাবে। স্মার্টফোন থেকে অ্যাকাউন্ট ডিলিট করে ফের তা অ্যাড করুন। ডিভাইসে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।
যদিও এর পরেও ২.৩.৭ অথবা কম ভার্সানের অ্যানড্রয়েড ডিভাইস থেকে গুগল অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ থাকছে। ডিভাইস সেটিংস থেকে অ্যাকাউন্ট সাইন ইন করা না গেলেও ব্রাউজার থেকে যে কোন গুগল অ্যাকাউন্ট সাইন ইন করে তা ব্যবহার করা যাবে। ওয়েব ব্রাউজার থেকে নির্বাচিত কিছু গুগল সার্ভিস ব্যবহার চালিয়ে যাওয়া যাবে।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







