পুড়েছে প্রায় ২০০ ঘর, নিয়ন্ত্রণে রূপনগর বস্তির আগুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৭ পিএম, ১১ মার্চ ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের ৩ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার বস্তির আগুন। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ২০০ ঘর পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় নিহত বা আহত হওয়ার কোনো সংবাদ পায়নি পুলিশ।
বুধবার (১১ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। আগুন পৌনে ১টার দিকে নিয়ন্ত্রণে আসে বলে খবর পাওয়া গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাজমা আকতার এই তথ্য জানান।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তীব্রতার কারণে ঘণ্টা দুয়েকের মধ্যে আনুমানিক ২০০ ঘর পুড়ে গেছে।
তিনি আরও বলেন, সকালে অগ্নিকাণ্ডের ঘটনার সময় অনেকেই বস্তিতে ছিলেন না। কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়ে গেছেন। আর যারা ছিলেন তারা রাস্তায় এসে দাঁড়িয়ে আছেন আগুনের সংবাদ পাওয়ার পর থেকে। এখন পর্যন্ত এ ঘটনায় নিহত বা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর মিরপুরের রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ১১ ইউনিট পরে পর্যায়ক্রমে ১৬, ২২ ও ২৫ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
-জেডসি
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত











