পূর্ণাঙ্গ ভিসা সেবা চালু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ২ মে ২০২৬ শনিবার
প্রতীকী ছবি।
কয়েক মাসের টানাপোড়েন কাটিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা ও দিল্লি। বাংলাদেশ ইতোমধ্যে সব ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করেছে। অন্যদিকে, ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছে দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।
সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ভারত সফরে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়টি গুরুত্ব পায়। বর্তমানে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ে বাংলাদেশি ভিসা কেন্দ্রগুলো সচল রয়েছে। একই ধরনের পদক্ষেপ ভারতের কাছ থেকেও প্রত্যাশা করছে ঢাকা।
বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গত ডিসেম্বরে সাময়িকভাবে স্থগিত হওয়া কিছু ভিসা কেন্দ্র ফেব্রুয়ারিতে আবার চালু করা হয়েছে।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি সংযোগ ও উচ্চপর্যায়ের রাজনৈতিক যোগাযোগ আরও জোরদার হবে।
ভারতীয় সূত্র জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ভিসা কার্যক্রম সীমিত থাকলেও চিকিৎসা ও পারিবারিক জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া অব্যাহত ছিল। বর্তমানে ভারতীয় ভিসা পরিষেবা আগের তুলনায় ১৫ থেকে ২০ শতাংশ সচল রয়েছে।
নতুন ভারতীয় হাইকমিশনার দায়িত্ব নেওয়ার পর পূর্ণাঙ্গ সেবা চালুর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, গত ২০ ফেব্রুয়ারি থেকে দুই মাসে ভারতীয় নাগরিকদের ১৩ হাজারের বেশি ভিসা দেওয়া হয়েছে।
সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে প্রায় ২১ লাখ বাংলাদেশি ভারত সফর করেন। তবে রাজনৈতিক উত্তেজনা ও ভিসা সীমাবদ্ধতার কারণে ২০২৫ সালে সেই সংখ্যা কমে ৪ লাখ ৭০ হাজারে নেমে আসে।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য











