পৃথিবীতে ফিরেছেন চীনের তিন নভোচারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ১৬ এপ্রিল ২০২২ শনিবার
সংগৃহীত ছবি
মহাকাশে ১৮৩ দিন কাটিয়ে শনিবার পৃথিবীতে ফিরেছেন চীনের তিন নভোচারী। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি’র খবরে এ কথা বলা হয়েছে।
চীনের তিয়াংগং মহাকাশ কেন্দ্রে ছয় মাস কাটিয়ে তিন নভোচারী বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ১০ টার কিছু আগে ছোট্ট একটি ক্যাপসুলে করে পৃথিবীতে অবতরণ করেন। তিন নভোচারীর দুজন পুরুষ, একজন নারী। এরা হলেন ঝাই ঝিগাং, ইয়ে গুয়াংফু ও ওয়াং ইয়াপিং।
চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গোবি ডেজার্ট থেকে গত বছরের অক্টোবরে এই তিন নভোচারীকে নিয়ে শেনঝু-১৩ মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে।
মহাকাশে ওয়াং প্রথম চীনা নারী হিসেবে হাঁটাহাঁটি করেন। তিনি এবং তার সহকর্মী ঝাই মহাকাশ কেন্দ্রে কিছু সরঞ্জাম সংযোজন করেন। এই তিন নভোচারী মহাকাশে দু’দুবার হাঁটাহাঁটি ছাড়াও বেশ কিছু বৈজ্ঞানিক পরীক্ষা চালান।
চীনের মহাকাশ কেন্দ্র তিয়াংগং অন্তত ১০ বছর মহাকাশে তার কার্যক্রম পরিচালনা করবে বলে আশা করা হচ্ছে। এই তিন নভোচারী দ্বিতীয় গ্রুপ হিসেবে তিয়াংগংয়ে অবস্থান করেন।
এর আগে গত বছর শেনঝু-১২ মহাকাশ অভিযানে যায় এবং সেখানে ৯২ দিন অবস্থান করে।
তবে এখন থেকে চীনা নভোচারীরা তাদের মহাকাশ কেন্দ্রে ছয় মাস অবস্থান করবেন বলে সিসিটিভি জানিয়েছে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











