পেঁয়াজের ট্রিপল সেঞ্চুরি, সবজির দামেও উত্তাপ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
বাড়তে বাড়তে পেঁয়াজের দাম ৩০০ টাকা ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবারে ডাবল সেঞ্চুরি করে পেঁয়াজ। পাইকারী বিক্রেতারাই এই মসলাটি ২০০ টাকার এক পয়সা কমে বিক্রি করেনি। যা এহাত ওহাত পেরিয়ে খুচরা বাজারে ২২০ ছাড়িয়ে গেছে। কিন্তু, শুক্রবার তা ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছে। বর্তমানে পেঁয়াজের কেজি ৩০০ টাকা। এতে রাজধানীর কাঁচাবাজারে এখন সব থেকে বেশি দামের পণ্যের তালিকায় সবার উপরে স্থান করে নিয়েছে পেঁয়াজ। কোনো সবজি-ই এর ধার কাছে নেই। আদা, রসুন এমনকি মাছ ও মাংসের ওপরে চলে গেছে পেঁয়াজের দাম।
শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর কারওয়ানবাজার, মোহাম্মদপুর, রামপুরা, মালিবাগ, খিলগাঁওসহ বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
আজ ছুটির দিনে অধিকাংশ চাকরিজীবী বাজার করে। রাজধানী ঢাকার মোহাম্মদপুর বাজারে সরেজমিন ঘুরে দেখা যায়, দেশি পেঁয়াজের মূল্য কেজি প্রতি ৩০০ টাকা, ভারতীয় ২৫০, মিশরের পেঁয়াজ ২৪০ টাকা হিসাবে বিক্রী হচ্ছে। এটা পেয়াঁজের দামের একটি বিশ্ব রেকর্ড।
এদিকে, শীতের আগাম শাক-সবজি ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, মুলা শাক, সরিষা শাক, মুলা, শালগম, শিমের ভরপুর সরবরাহের মধ্যে এখন বাজারে সব থেকে বেশি দামের সবজি পাকা টমেটো। পাশাপাশি বাজারে দামি সবজির তালিকায় আছে- গাজর, বরবটি, শিম, নতুন আসা গোল আলু। এর মধ্যে, নতুন গোল আলুর কেজি বিক্রি হচ্ছে- ১০০ থেকে ১২০ টাকা। শিম, গাজর ও বরবটির কেজি বিক্রি হচ্ছে- ৮০ থেকে ১০০ টাকা।
বাজারে সব থেকে ভালো মানের পাকা টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি। আর কেজি প্রতি পেঁয়াজ ২৫০ টাকার নিচে মিলছে না। কিছু কিছু বাজারে পেঁয়াজের দর ৩০০ টাকা ছুঁয়েছে।
শুধু কি সবজি; বাজারে এখন সব ধরনের মুরগির থেকে পেঁয়াজের দর বেশি। লাল কক মুরগির কেজি প্রতি বিক্রি হচ্ছে- ২০০ থেকে ২২০ টাকা। সোনালী মুরগি পাওয়া যাচ্ছে- ২২০ থেকে ২৪০ টাকার মধ্যে। আর বাজার ভেদে বয়লার মুরগির ১১৫-১২৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।
এদিকে, তেলাপিয়া, পাঙাস, (ছোট রুই, মিরগেল) মাছগুলোর কেজি ১৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আর এক থেকে দেড় কেজি ওজনের রুই মাছ বাজার ভেদে কেজি প্রতি ২০০ থেকে ২৩০ টাকা। শিং মাছের কেজি ২২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
সচরাচর পেঁয়াজ থেকে একটু বেশি দামেই বিক্রি হয় আদা-রসুন। এবার এই রীতিও বদলে গেছে। বাজারে এখন আদা রসুনের কেজি ২০০ টাকার নিচে।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী









