পেঁয়াজের দাম কমে অর্ধেকে নেমেছে, সবজিতেও স্বস্তি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৮ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
নতুন পেঁয়াজ আসায় সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমে অর্ধেকে নেমে এসেছে। পেঁয়াজের পাশাপাশি স্বস্তি আসতে শুরু করেছে সবজিতেও। টমেটো, গাজর, শিমসহ বেশকিছু সবজির দাম গত সপ্তাহের তুলনায় কমেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও এলাকার বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, আমদানি করা ছোট পেঁয়াজ প্রতি কেজি ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ২০০-২২০ টাকা। আমদানি করা বড় পেঁয়াজেরও দাম কমেছে। গত সপ্তাহে ৮০-১২০ টাকায় বিক্রি হওয়া এ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা কেজিতে।
আর বাজারে আসা নতুন দেশি পেঁয়াজের কেজি ১০০-১২০ টাকা। তবে গত কয়েক সপ্তাহের মতো এখনো বাজারে পাতাসহ পেঁয়াজ বিক্রি হচ্ছে। পাতাসহ পেঁয়াজের কেজি ৬০-৭০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৮০-১০০ টাকা।
কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে এখন সব ধরনের পেঁয়াজের সরবরাহ বেড়েছে। আমদানি করা পেঁয়াজের পাশাপাশি নতুন পেঁয়াজ বাজারে এসেছে। পেঁয়াজের দাম কমেছে, কিছুদিনের মধ্যে আরও কমবে।
পেঁয়াজের দাম কমায় ক্রেতাদের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। এদিকে শীতের শাক-সবজি ফুলকপি, পাতাকপি, মুলা, শালগম, শিম, পালং শাক, মুলার শাক, সরিষা শাকের সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারগুলোতে বেশিরভাগ সবজির দাম কমেছে।
ব্যবসায়ীরা বলছেন, ‘শীতের সবজির সরবরাহ বাড়ায় কিছু সবজির দাম কমেছে। এর মধ্যে সব থেকে বেশি কমেছে শিম, পাকা টমেটো ও গাজরের। কিছুদিন আগেও ১০০ টাকার ওপরে কেজি বিক্রি হওয়া এ সবজিগুলো এখন অনেকটাই সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে।’
বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে শিমের কেজি বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৩০-৪০ টাকা। আর দুই সপ্তাহ আগে ছিল ১০০ টাকা কেজি। বাজারে নতুন আসা লম্বা শিমের কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৫০-৬০ টাকা।
বাজার ও মানভেদে দেশি পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৮০-১০০ টাকা। আমদানি করা পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৬০-৭০ টাকা। টমেটোর পাশাপাশি দাম কমেছে গাজরের। কিছুদিন আগে ১০০ টাকা কেজি বিক্রি হওয়া গাজর এখন ৪০-৫০ টাকার মধ্যে।
টমেটো, শিম, গাজরের দাম কমলেও এখনো বেশকিছু সবজির দাম চড়া রয়েছে। বাজার ও মানভেদে নতুন গোল আলুর কেজি গত সপ্তাহের মতো ৩০-৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বরবটির কেজি ৬০-৮০ টাকা। ফুলকপি ও বাঁধাকপি আগের সপ্তাহের মতো ৩০-৪০ টাকা পিস। পেঁপেও ৩০-৩৫ টাকা। বেগুন বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা কেজি। মুলা পাওয়া যাচ্ছে ২০-৩০ টাকার মধ্যে। শালগম বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা কেজি। করলা আগের মতো ৫০-৭০ টাকা।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







