পেঁয়াজ আসছে ইউরোপের ৪ দেশ থেকে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৬ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
মিয়ানমার-উজবেকিস্তানসহ বিভিন্ন দেশের পর এবার ইউরোপের চার দেশ থেকে আনা হচ্ছে পেঁয়াজ। এসব দেশ হলো নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইউক্রেন ও স্লোভাকিয়া।
আজ সোমবার উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের পরিচালক কৃষিবিদ আজহার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভারত রপ্তানি বন্ধ করার পর নতুন নতুন দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি নিচ্ছেন ব্যবসায়ীরা। এশিয়া, মধ্য এশিয়া ও ইউরোপের দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
জাতিসংঘের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক কমট্রেড ডাটাবেজ অনুসারে, পেঁয়াজ রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে নেদারল্যান্ডস। বাংলাদেশ থেকে দূরত্ব বেশি হওয়ায় এত দিন সেখান থেকে পেঁয়াজ আমদানি হয়নি। এবার বাজারে অস্বাভাবিক দাম বাড়ায় দেশটি থেকে পেঁয়াজ আমদানির অনুমতি নিয়েছেন ব্যবসায়ীরা।
প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দেখা যায়, দুটি প্রতিষ্ঠান ৭৮০ টন পেঁয়াজ আমদানির অনুমতি নিয়েছে দেশটি থেকে। ইউরোপ থেকে পেঁয়াজ আমদানিতে এক মাসের বেশি সময় লাগে। নেদারল্যান্ডসের নটারড্যাম ও বেলজিয়ামের এন্টওয়ার্প বন্দর থেকে কনটেইনারবাহী বড় জাহাজে এসব পেঁয়াজ প্রথমে আনা হবে সিঙ্গাপুর ও কলম্বো বন্দরে। এরপর সেখান থেকে ছোট জাহাজে করে চট্টগ্রাম বন্দরে আনা হবে।
দেশ দুটি থেকে পেঁয়াজ আমদানিতে সমুদ্রপথে ১৪ হাজার ৮৮০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এ হিসেবে আগামী মাসে ইউরোপের দেশ থেকে আমদানি করা পেঁয়াজ দেশে এসে পৌঁছাবে।
নেদারল্যান্ডস থেকে পেঁয়াজ আমদানির অনুমতি নিয়েছে ভোগ্যপণ্য আমদানিতে শীর্ষ তালিকায় থাকা বিএসএম গ্রুপ।
গ্রুপটির চেয়ারম্যান আবুল বশর চৌধুরী বলেন, পেঁয়াজের শীর্ষ রপ্তানিকারক দেশ নেদারল্যান্ডস। তাদের পেঁয়াজের গুণগতমান সবচেয়ে ভালো। ভারত রপ্তানি বন্ধের পর বিশ্বের অনেক দেশে এখন চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। সে কারণে এক-দুটি দেশের চেয়ে যেখানে পেঁয়াজ পাওয়া যাচ্ছে সেখান থেকেই আমদানির উদ্যোগ নিয়েছি।
চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের উপপরিচালক আসাদুজ্জামান বুলবুল বলেন, নেদারল্যান্ডস ছাড়াও বেলজিয়াম থেকে ১ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি নিয়েছে একটি প্রতিষ্ঠান। ইউরোপের দেশ থেকে পেঁয়াজ আমদানির ঘটনা নতুন বলে তিনি জানান।
উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের তথ্য অনুযায়ী, পেঁয়াজ আমদানির অনুমতি নেওয়া দেশের সংখ্যা নিয়মিতই বাড়ছে। ইউরোপের দেশগুলো ছাড়াও এই তালিকায় রয়েছে মিসর, চীন, তুরস্ক, পাকিস্তান, উজবেকিস্তান, ইরান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত। এ ছাড়া ইউরোপের দেশ স্লোভাকিয়া থেকে সামান্য পরিমাণে পেঁয়াজ আমদানি হয়েছে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







