ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১৪:২২:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

পেঁয়াজ কেজি ১৫০ টাকা : সবজির বাজার স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:২৩ পিএম, ২১ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

এ সপ্তাহে দেশি পেঁয়াজের বাজারে আগুণ লেগেছে। ১৪০-১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি। এই দেশে এত দাম দিয়ে কোনো দিন পেঁয়াজ খেয়েছেন বলে কেউ মনে করতে পারছে না। অস্বাভাবিক দামের কারণে অনেকেই রান্নাবান্নায় পেঁয়াজের ব্যবহার কমিয়ে দিয়েছেন। অথবা বাজেট সমন্বয় করার চেষ্টা করছেন।


পেঁয়াজের এ ভয়ানক দাম বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ পাওয়া যাচ্ছে না। কারণ, বিগত অর্থবছরের চেয়ে এবার পেঁয়াজের উৎপাদন ও আমদানি উভয়ই বেশি। চাহিদার চেয়ে জোগান বেশি থাকার পরও মহোৎসবে ক্রেতার পকেট কাটা হচ্ছে। ভারী হচ্ছে মজুতদারের পকেট। এমন অবস্থায় পেঁয়াজের দামের লাগাম টানারও কোনো লক্ষণ নেই।


এ সপ্তাহে রাজধানীর কাঁচাবাজারগুলোতে শীতের শাক-সবজির দাম স্থিতিশীল রয়েছে। 


শুক্রবার সরজমিনে রাজধানীর শান্তিনগর, পরীবাগ, পলাশী ও নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে দেখা যায়, দেশি পেঁয়াজ ১৪০-১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ভারতীয় পেঁয়াজের কেজি ৮৫-৯০ টাকা।

সবজি বাজারে দেখা গেছে, প্রতি কেজি বেগুন ৫০ থেকে ৬ টাকা, পটল বিক্রি হচ্ছে ৫০ টাকা, লাউ প্রতি পিস ৪০ থেকে ৪৫ টাকা, মিষ্টি কুমড়া প্রতিটি ৩০ টাকা, ঝিঙা ৪০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকা, পেঁপে ২০ টাকা, শিম ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, টমেটো ৮০ টাকা, শসা ৪০ টাকা, গাজর ৬০ টাকা, মূলা ২৫ টাকা, আলু ২০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, প্রতি পিস বাধাকপি ২৫ টাকা থেকে ৩০ টাকা, প্রতি পিস ফুলকপি ২০ টাকা থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে দেশি রসুন ৮০ টাকা, আমদানি করা রসুন ৯০ থেকে ১০০ টাকা।

মাংসের বাজারে প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকা, খাসির মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৩৫ টাকা, লেয়ার মুরগি প্রতি পিস আকারভেদে ১৫০ থেকে ২২০ টাকা ও পাকিস্তানি মুরগি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে প্রতি কেজি ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১১০০ টাকা, লাল কোরাল মাছ ৪৫০ থেকে ৫০০, রূপচাঁদা মাছ (বড়) ৮০০ টাকা ও ছোট ৭০০ টাকা, কালো রূপচাঁদা ৬০০ টাকা, বাগদা চিংড়ি ৫০০ টাকা, লইট্টা মাছ ১৮০ টাকা, কাতল ২৫০ থেকে ৩৫০ টাকা, বাটা মাছ ৪০০ টাকা, রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা, আইড় ৫০০ টাকা, বোয়াল ৩০০ টাকা, পাঙ্গাশ ১৬০ টাকা, তেলাপিয়া বড় ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে আরও দেখা গেছে, ভোজ্যতেলের মধ্যে প্রতি লিটার বোতলজাত সয়াবিন ১০৫ থেকে ১২৫ টাকা, খোলা সয়াবিন ৮০-৮২ টাকা, পাম ৭৬-৭৮ টাকা, চিনি কেজি ৬০ থেকে ৬২ টাকা, ছোলা ৮০ টাকা, খেজুর ১৩০ থেকে ১৬০ টাকা, বেসন ৬০ টাকা, আদা দেশি ২০০ টাকা ও চীনা আদা ৯০ টাকায় বিক্রি হচ্ছে।