ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ১:০৪:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪ ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু

‘পেঁয়াজ ভোগান্তি’ লাঘবে সিএমপি নারী কল্যাণ সমিতি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫০ পিএম, ৬ ডিসেম্বর ২০১৯ শুক্রবার

সাধারণ মানুষের ‘পেঁয়াজ ভোগান্তি’ লাঘবে এবার মাঠে নামছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নারী কল্যাণ সমিতি। নগরীর পাঁচটি থানার কাছাকাছি সুবিধাজনক স্থানে এসব পেঁয়াজ বিক্রি করা হবে। প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি হবে। আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হবে।

পুলিশ সূত্র জানায়, সকাল ১০টা থেকে প্রত্যেক থানা এলাকায় প্রতিদিন এক টন করে পাঁচ টন পেঁয়াজ বিক্রি হবে। সাতদিন এ কার্যক্রম চলবে। পেঁয়াজ বিক্রির জন্য নির্ধারিত পাঁচ থানা হলো, কোতোয়ালী, পাহাড়তলী, খুলশী, ইপিজেড ও চান্দগাঁও।

সিএমপি কমিশনার মাহাবুবুর রহমান জানান, পেঁয়াজের ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রেক্ষাপট বিবেচনায় পুলিশ পরিবারের সংগঠন পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, প্রত্যেক থানা এলাকায় সাধারণ জনগণের জন্য সুবিধাজনক স্থানে কাল শনিবার থেকে পেঁয়াজ বিক্রি শুরু হবে। আগতদের সর্বোচ্চ এক কেজি করে পেঁয়াজ দেয়া হবে। কোতোয়ালী থানা এলাকার পেঁয়াজ বিক্রি হবে কোতোয়ালীর মোড়ে।