পেটের মেদ কমাতে সাহায্য করে যেসব চা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
ফাইল ছবি
রাতারাতি ভুঁড়ি কমানোর কোনো প্রক্রিয়া নেই। এই প্রক্রিয়া সময়সাপেক্ষ। স্বাস্থ্যকর উপায়ে পেটের মেদ কমানোর আছে কিছু উপায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, প্রতিদিন এক কাপ চা পান করা স্বাস্থ্যকর। সেইসঙ্গে সুষম খাদ্য এবং শরীরচর্চা মিলে পেটের মেদ কমানোর প্রক্রিয়াকে দ্রুত করতে পারে।
গ্রিন টি এবং অন্যান্য ধরনের চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে, মেদ কমায়, ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে কাজ করে। এই পানীয় শান্ত প্রভাবের কারণে ‘প্রকৃতির ট্রানকুইলাইজার’ হিসেবে খ্যাত। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে, চায়ের মধ্যে থাকা কিছু রাসায়নিক পদার্থ শরীরের চর্বি দূর করতে পারে। জেনে নিন এমন ৪ ধরনের চা সম্পর্কে-
ব্ল্যাক টি
উপকারী চায়ের মধ্যে উপরের দিকেই রয়েছে ব্ল্যাক টি-এর নাম। প্রতিদিন এক কাপ ব্ল্যাক টি পান করলে কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের উন্নতি হয়। এটি রক্ত প্রবাহ ও রক্তনালীর প্রসারণে উন্নতি করে হার্টকে সুস্থ রাখে। তবে ব্ল্যাক টি-এর সঙ্গে দুধ মিশিয়ে পান করলে উপকারগুলো তেমনভাবে পাওয়া যায় না। তাই স্বাদ কম লাগলেও দুধ ছাড়া চা খেতে শুরু করুন।
হোয়াইট টি
এই চা কেবল নতুন চর্বি কোষ গঠনেই বাধা দেয় না, সেইসঙ্গে এটি শক্তি উৎপাদন করার কাজে নিঃসৃত চর্বি ব্যবহার করতে সহায়তা করে। এই চা ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে যা বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দেয়। ফলে হোয়াইট টি পান করলে চেহারায় সহজে বয়সের ছাপ পড়ে না। নিয়মিত পান করার ফলে পেটের মেদ থাকে নিয়ন্ত্রণে।
ওলং চা
ওলং চা হলো চাইনিজ এক ধরনের ভেষজ চা। এই চা ওজন কমাতে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলেন যে, নিয়মিত ওলং চা খেলে তা আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে। এটি শরীরের ক্ষুধা নিবারণের মাধ্যমে স্থূলতার চিকিৎসায়ও সাহায্য করে। তাই পেটের মেদ কমাতে চাইলে ওলং চা খেতে পারেন।
অশ্বগন্ধা চা
অশ্বগন্ধা চা অন্যতম গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক ভেষজ তৈরি। এই চা মানসিক চাপ, উদ্বেগ উপশম করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি রক্তে শর্করার মাত্রা কমাতে এবং শরীরে প্রদাহ কমাতেও সাহায্য করে। যারা ঘুমের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই চা রাতে ভালো ঘুম পেতে সাহায্য করে। এমনটাই জানিয়েছেন শালবি মাল্টিস্পেশালিটি হাসপাতালের সিনিয়র ডায়েটিশিয়ান নেহা ভাটিয়া।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








