‘পেনাল্টি গোল খুব কৃতিত্বের নয়’, মেসিকে খোঁচা তসলিমার
তসলিমা নাসরিন | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩২ পিএম, ১৪ ডিসেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
ফের আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে পোস্ট বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের। এর আগে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার তৃতীয় ম্যাচে মেসি পেনাল্টি মিস করার পর তসলিমা দাবি করেন , ওই পেনাল্টি তিনিও মিস করতেন না। যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনা। এবার তিনি নতুন এলএম১০কে খোঁচা দিলেন।
মঙ্গলবার দিবাগত রাতে লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের প্রধম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। আর সেই ম্যাচে খেলতে নেমে ৩৪ মিনিটে পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন লিওনেল মেসি। যা নিয়ে তসলিমার মন্তব্য, ‘পেনাল্টি গোল খুব কৃতিত্বের নয়।’
তসলিমা তার ফেসবুকে পোস্ট করেছিলেন, মেসি আজ ভালো খেলেছেন। তৃতীয় গোলটা মেক করে দেয়া তো দেখার মতো। মেসির মুখে হাসিও ফুটেছে আজ ভালো। কোলেও চড়েছেন অনেকের। এসব দৃশ্য তো চমৎকার। মেসির খেলার প্রশংসা করার পাশাপাশি তার কোলে চড়ার প্রসঙ্গ তোলার মধ্যে অনেকেই প্রচ্ছন্ন কটাক্ষ খুঁজে পেয়েছেন। এরপর তার পোস্টে একজন কমেন্ট করে মনে করিয়ে দেন মেসির পেনাল্টি কিকের কথা। উত্তরে তসলিমা লেখেন, পেনাল্টি গোল খুব কৃতিত্বের নয়। পারাটা স্বাভাবিক, না পারাটা অস্বাভাবিক। ওই গোলটা ধরছি না।
কাতার বিশ্বকাপ একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছে। গত মাসখানেক সোশ্যাল মিডিয়া থেকে পাড়ার চায়ের দোকান সর্বত্র আলোচনা তুঙ্গে। এর মধ্যে রেফারিদের সিদ্ধান্ত থেকে প্রযুক্তির বাড়াবাড়ি, নানা বিষয়ে বিতর্ক হয়েছে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার পেনাল্টি নিয়েও বিতর্ক হয়েছে।
অনেকেই মনে করছেন, এই পেনাল্টি নিয়ে বিতর্কের অবকাশ নেই। রেফারি যা নিয়ম মেনেই করেছেন। তসলিমা অবশ্য প্রশ্ন তুলে দিয়েছেন পেনাল্টি গোলের কৃতিত্ব নিয়েই। যা মনে করিয়ে দিচ্ছে পেলের মন্তব্যকে। বিশ্ব ফুটবলের সম্রাট বলেছিলেন, পেনাল্টি হল গোল করার কাপুরুষোচিত উপায়। এই বিতর্ক আজকের নয়। সেই বিতর্ককেও উসকে দিলেন তসলিমা।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


