ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৫:৪০:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

পেরুতে করোনায় ২২৩ পুলিশের মৃত্যু, আক্রান্ত ১৫ হাজার ৫শ’

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার

পেরুতে করোনায় ২২৩ পুলিশের মৃত্যু, আক্রান্ত ১৫ হাজার ৫শ’

পেরুতে করোনায় ২২৩ পুলিশের মৃত্যু, আক্রান্ত ১৫ হাজার ৫শ’

পেরুতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কমপক্ষে ২২৩ পুলিশ সদস্য মারা গেছে। এদিকে দক্ষিণ আমেরিকার এ দেশটি কোভিড-১৯ ভাইরাস মোকাবেলায় দীর্ঘ লকডাউন আরোপ করেছে। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর এএফপি’র।

স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল গ্যাস্টন রদ্রিগুয়েজ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, করোনাভাইরাসে ‘আমাদের ২২৩ পুলিশ সদস্য প্রাণ হারিয়েছে এবং ১৫ হাজার ৫শ’ জন আক্রান্ত হয়েছে।’

মৃতের এ সংখ্যা দুই সপ্তাহ আগের তুলনায় ৩০ শতাংশ বেশি। ওই সময় মন্ত্রণালয় ১৭০ পুলিশ সদস্যের মৃত্যুর এবং ১০ হাজারের কম আক্রান্তের কথা জানিয়েছিল। পেরুর পুলিশ বাহিনীর মোট সদস্য সংখ্যা ১ লাখ ৩০ হাজার।

ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে পেরু করোনাভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ। সেখানে কোভিড-১৯ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৭ হাজার এবং মৃতের সংখা ৯ হাজার ছাড়িয়ে গেছে।
এদিক থেকে এ অঞ্চলে প্রথম স্থানে রয়েছে ব্রাজিল।