পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪১ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে শুক্রবার সকালে সরকারি কর্মচারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা শুরু করেছেন।
বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে তারা যমুনার দিকে এগিয়ে যান। আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই গেজেট প্রকাশ না হলে তারা বাড়ি ফিরবেন না।
সরকারি কর্মচারীরা সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে আন্দোলন শুরু করেন। ভুখা মিছিলের মাধ্যমে শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু কর্মচারীরা পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে যান এবং পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নেন।
এ কর্মসূচি সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে অনুষ্ঠিত হচ্ছে। তাদের দাবি, ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং তা ১ জানুয়ারি থেকে কার্যকর করা হোক।
এর আগে সরকারি কর্মচারীরা টানা তিনদিন দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন। বৃহস্পতিবার চার ঘণ্টার কর্মবিরতিও কর্মসূচির অংশ ছিল। আন্দোলনকারীরা জানান, “সময় বাড়িয়ে চার ঘণ্টা কর্মবিরতি পালন করেছি। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশের সব সরকারি, আধা সরকারি এবং পে-স্কেলভুক্ত অফিসে এই কর্মসূচি পালন করা হচ্ছে।”
সরকারি কর্মচারীরা আশা করছেন, সরকারের সঙ্গে আলোচনা ও চাপে ৯ম পে-স্কেলের গেজেট শিগগিরই প্রকাশিত হবে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










