পৈতৃক সম্পত্তিতে হিন্দু নারীদের অধিকার দাবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
নেত্রকোনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও মহিলা ঐক্য পরিষদের আয়োজনে ধর্মীয় সংখ্যালঘু নারীদের উত্তরাধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নেত্রকোনা জেলা পরিষদ প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পৈতৃক সম্পত্তিতে হিন্দু নারীদের অধিকার দেয়ার দাবি জানান উভয় সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম-সম্পাদক উপাধ্যক্ষ রেমন্ড এস আরেং, বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়। এছাড়া সভা উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য্য, প্রধান বক্তা ছিলেন মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিপালী চক্রবর্তী, সহ-সভাপতি গীতা বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেত্রকোনা জেলা শাখার সভাপতি সিতাংশু বিকাশ আচার্য্য।
সভায় রেমন্ড আরেং বলেন, মহিলা ঐক্য পরিষদ নারীদের অধিকারের বিষয়টি নিয়ে যে আন্দোলন করছে আমি তাকে সাধুবাদ জানাই। মুসলমান ও খ্রিস্টান সমাজে ছেলে-মেয়ে বাবার সম্পত্তিতে তাদের উত্তরাধিকার পায়। সেখানে কোথাও কোনো সমস্যা হচ্ছে না। কাজেই হিন্দু নারীদের উত্তরাধিকার আইন সংস্কার করে তাদের সম্পত্তি প্রাপ্তির অধিকার তাদেরকে ফিরিয়ে দিলে হিন্দুসমাজ ক্ষতিগ্রস্ত হবে না। সকল মানুষের অধিকারকে বিবেচনায় নিয়ে আজকে যারা আন্দোলনে নেমেছেন আমরা তাদের পাশে থাকবো।
প্রশান্ত কুমার রায় বলেন, সংখ্যালঘু নারীদের উত্তরাধিকার নিশ্চিত করতে মহিলা ঐক্য পরিষদকে আরো শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে। আপনাদের ন্যায্য দাবি আদায়ে নিজেদের একা ভাবার সুযোগ নেই। আর সবচেয়ে বড় কথা আপনাদের সাথে শেখ হাসিনা আছেন, আমাদের সাথে শেখ হাসিনা আছেন। মনে রাখতে হবে, সংখ্যালঘু মানেই সবাই সংখ্যালঘুর বন্ধু নয়, আবার সব সংখ্যাগুরুই সাম্প্রদায়িক নয়।
সুপ্রিয়া ভট্টাচার্য্য বলেন, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ সারাদেশে নারী নেতৃত্ব গড়ে তোলার কাজ হাতে নিয়েছে। সংখ্যালঘুদের সুরক্ষা প্রদান থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি। পাশাপাশি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সকল দাবির প্রতি ঐক্যমত্য পোষণ করছি।
সভায় দিপালী চক্রবর্তী বলেন, আমরা নিজ নিজ অবস্থান থেকে জাগ্রত হই। অধিকারের জায়গাটিকে সুনিশ্চিত করি এবং আমাদের চাওয়া পাওয়াগুলো নিজে থেকে বলতে শিখি। আপনার চাওয়া আপনাকে চাইতে হবে। মহিলা ঐক্য পরিষদ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে আপনাদের অধিকার আদায়ে মাঠে নেমেছে। সংবিধানে আছে রাষ্ট্রের প্রতিটি নাগরিক সমান অধিকার লাভ করবে। হিন্দু নারীদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি হতে বঞ্চিত করে আমরা কি প্রতিনিয়ত সংবিধান লঙ্ঘন করছি না?
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার


