পোশাক শ্রমিককে ‘দলবেঁধে ধর্ষণ’, থানায় যেতে বাধা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ২৪ মে ২০২৫ শনিবার
প্রতীকী ছবি
গাজীপুরের শ্রীপুর উপজেলায় কর্মস্থল থেকে ফেরার পথে এক পোশাকশ্রমিককে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এবং থানায় যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগীর স্বামী শ্রীপুর থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই নারী বলছেন, গত মঙ্গলবার রাত ১১টার দিকে কারখানা থেকে বাড়ি ফেরার সময় তিন যুবক তার পথরোধ করে। তারা মুখ চেপে ধরে তাকে পাশের জঙ্গলে নিয়ে যায় এবং দলবেঁধে ধর্ষণ করে। তারা চলে গেলে ওই নারী তার স্বামীকে ফোন করেন। তিনি গিয়ে স্ত্রীকে উদ্ধার করেন।
ভুক্তভোগী নারী বলছেন, বুধবার সকালে ওই তিন যুবকের পরিবারের কাছে বিচার চাইলে তারা উল্টো হুমকি দেয়। তারা স্থানীয়ভাবে সালিশ বসিয়ে থানায় যেতে নিষেধ করে।
তার স্বামী বলেন, আমরা ভয়ে ছিলাম। তারা বারবার হুমকি দিয়েছে, যাতে আমরা অভিযোগ না করি। আমি সাহস করে থানায় গিয়ে অভিযোগ দিয়েছি। আমি আমার স্ত্রীর জন্য ন্যায়বিচার চাই।
শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, অভিযোগ পাওয়ার পরই আমরা আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করি। যারা ধর্ষণের মত জঘন্য ঘটনার সালিশ করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষা ও আইনি সহায়তা নিশ্চিত করা হচ্ছে।
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী