প্রকাশ্যে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৭ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার
বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রীর উপস্থিতিতেই রিফাত শরীফ (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে এই ঘটনা ঘটেছে। কুপিয়ে হত্যা করার সেই ভিডিও সামাজিক যোগাযাগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গুরুতর আহতাবস্থায় প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তির এক ঘণ্টা পর বিকেল সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
জানা যায়, রিফাতের বাড়ি বরগুনার সদর উপজেলার ছয় নম্বর বুড়িরচর ইউনিয়ানে। তার বাবার নাম দুলাল শরীফ। দীর্ঘদিন ধরে রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির সাবেক স্বামী দাবি করে আসছেন বরগুনা পৌরসভার ধানসিরি রোর্ডের আবুবকর সিদ্দিকের ছেলে নয়ন বন্ড। বুধবার সকালে নয়ন, তার প্রতিবেশী সাবেক এমপি ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের ভায়রা দুলাল ফরাজির দুই ছেলে রিফাত ফরাজী, রিশান ফরাজী এবং রাব্বি আকন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করেন রিফাতকে।
রিফাতের পরিচিতরা জানান, ঘটনার সূত্রপাত হয় দুই মাস আগে রিফাত শরীফের বিয়ে থেকে। রিফাত আয়শা সিদ্দিকা মিন্নিকে বিয়ে করলে নয়ন বন্ড আয়শাকে তার সাবেক স্ত্রী দাবি করেন। এ ছাড়া আয়শার ফেসবুকের আইডি হ্যাক করে তার ছবি দিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন বরগুনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মাদ হোসেন। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছেলেটির অবস্থা অশঙ্কাজনক দেখে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে সে মারা যায়।
তিনি বলেন, আমরা আসামিদের ধরতে ওদের বাসায় তল্লাশি চালিয়েছি। ওদের ধরতে চেষ্টা চলছে। তবে এখন পযন্ত লিখিত অভিযোগ পাইনি।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



