প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ পিএম, ২৪ জানুয়ারি ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
চলতি শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে অনলাইন মাধ্যমে এ আবেদন শুরু হয়। আগামী ৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইনে আবেদন ফি দেওয়ার শেষ সময় ৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট।
আবেদন শেষে ১৮ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রসহ নামের তালিকা প্রকাশ করা হবে। পরদিন ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আবেদনকারীরা।
এরপর ৩ মার্চ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভর্তি পরীক্ষা এদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের পরীক্ষা হবে একই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪৫মিনিট পর্যন্ত।
গত ১৬ জানুয়ারি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রকৌশল গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটি। এতে বলা হয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মোট আসন তিন হাজার ২৩১টি। এর মধ্যে সংরক্ষিত আসন থাকবে ৩১টি।
চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট admissionckruet.ac.bd-এ দেওয়া নির্দেশনা মেনে অনলাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তি পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। ভর্তি পরীক্ষার অংশ নিতে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৪৫০ টাকা।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া



